মুফতি সাহেবের বলা দ্বিতীয় হাদিসটির শিক্ষা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মুফতি সাহেবের বলা দ্বিতীয় হাদিস হলো-একজন মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার ভাইয়ের উপর জুলুম করে না, তার ভাইকে তার শত্রুর হাতে তুলে দেয় না আর যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকে, আল্লাহ তায়ালা সে ব্যক্তির প্রয়োজন পূরণে নিয়োজিত থাকেন। (বুখারি ও মুসলিম) এ হাদিসে মহানবি (সা.) মুসলমানগণের পারস্পরিক সম্পর্ক এবং তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উল্লেখ করেছেন। কাজেই হাদিস হতে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলো-১. মুসলমানগণ পরস্পর ভাই ভাই।২. এক মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের ওপর অত্যাচার করতে পারে না।৩. অথবা তাকে শত্রুর নিকটও সোপর্দ করতে পারে না।৪. সর্বদা মুসলমান ভাইয়ের সাহায্যে এগিয়ে আসা কর্তব্য।৫. সকল মুসলমানদের সাথে পরস্পর সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন ও সম্পর্ক বজায় রেখে চলতে হবে। ৬. মুসলমানদের স্বার্থরক্ষায় এগিয়ে আসতে হবে।৭. মুসলমানদের স্বার্থহানিকর ও ক্ষতিকর কোনো কাজ করা যাবে না।৮. মুসলিম ভাই কোনো অন্যায় করলে তা সংশোধন ও ক্ষমা করে দেওয়া উচিত।৯. সর্বাবস্থায় মুসলিম জাতিসত্তার স্বার্থ সংরক্ষণ করতে হবে। তাহলেই আল্লাহর সাহায্য পাওয়া যাবে।অতএব, আমাদের উচিত এ হাদিসের শিক্ষা গ্রহণ করে তা জীবনে অনুশীলন করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মুফতি সাহেবের বলা দ্বিতীয় হাদিসটির শিক্ষা আলোচনা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর