শেয়ারFacebookWhatsApp

রফিক সাহেবের কর্মকাণ্ডের সুফল ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত রফিক সাহেব একজন ব্যবসায়ী। তিনি কুরআন ও হাদিসের আলোকে সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা-বাণিজ্যে পরিচালনা করেন। তার এ কর্মকাণ্ডের বহুবিধ সুফল রয়েছে। ব্যবসায় বাণিজ্যে সততা ও বিশ্বস্ততা রক্ষা করা একটা বড় পুণ্যের ও কল্যাণের কাজ। যে ব্যবসায়ী বিশ্বস্ততার সাথে বৈধ-অবৈধ বিবেচনা করে ব্যবসায় বাণিজ্যে পরিচালনা করেন, শেষ বিচার দিবসে তিনি তার প্রতিদানস্বরূপ মহান শহিদানের ন্যায় উচ্চ মর্যাদা ও সমমানের অধিকারী হবেন। শহিদগণের সাথে পরম সুখময় অনন্ত নিবাস জান্নাতে তাদের আবাসস্থল হবে। মহানবি (স.) বলেন, “একজন বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ) সৎভাবে ব্যবসা বাণিজ্যের কারণে ঐ ব্যবসায়ী দুনিয়ায়ও মানুষের ভালোবাসা ও সম্মান লাভ করবে। কেননা তিনি প্রতারণা থেকে দূরে থাকার কারণে মানুষ তাকে ভণ্ড, প্রতারক বলে আখ্যায়িত করতে পারবে না। হালালভাবে রিযিক অন্বেষণের কারণে এবং হালাল উপার্জনের ইতিবাচক প্রভাব তার ব্যক্তিজীবনে ও পারিবারিক জীবনে প্রতিফলিত হবে। আল্লাহ তায়ালা তাকে বিপদাপদ থেকে রক্ষা করবেন। কেননা যারা ব্যবসায়ে অসৎ পন্থা অবলম্বন করেন আল্লাহ তাদের উপার্জনকে বিপদাপদ দ্বারা ধ্বংস করেন। এছাড়াও হারাম উপার্জনের নেতিবাচক প্রভাব তার ব্যক্তিজীবন ও পারিবারিক জীবনেও প্রতিফলিত হয়। ব্যবসায়ে সততা ও বিশ্বস্ততার কারণে আল্লাহ ঐ ব্যবসায়ীর সম্পদে বরকত প্রদান করবেন। সুতরাং বলা যায়, রফিক সাহেবের কর্মকাণ্ডের সুফল অপরিসীম।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

রফিক সাহেবের কর্মকাণ্ডের সুফল ব্যাখ্যা কর।

উদ্দীপক

রফিক সাহেব একজন ব্যবসায়ী। প্রতারণা, মজুতদারি, মুনাফাখোরী এবং সুদি কারবারির যুগেও তিনি এগুলো থেকে দূরে থেকে কুরআন ও হাদিসের আলোকে সততা, বিশ্বস্ততার সাথে ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করে থাকেন। ইমাম সাহেব তার সম্পর্কে মন্তব্য করেন যে, এ জাতীয় ব্যবসায়ীর জন্য পরকালে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

শতকরা ২.৫ টাকা হারে যাকাত দিতে হয়।

উত্তর

হানাফি ফিকহ তথা হানাফি মাযহাব ইমাম আম আবু হানিফা (র.) প্রতিষ্ঠিত মাযহাব। এ মাযহাবের কতিপয় বৈশিষ্ট্যের মধ্যে দুটি বৈশিষ্ট্য হলো- ১. হানাফি মাযহাব অন্যান্য মাযহাবের তুলনায় সহজ সরল ও অনায়সসাধ্য। ২. হানাফি ফিকহের মাসায়ালাসমূহ তত্ত্ব, তথ্য, হিকমত ও কল্যাণকামিতার ভিত্তি।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রফিক সাহেব একজন ব্যবসায়ী। তিনি কুরআন ও হাদিসের আলোকে সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা-বাণিজ্যে পরিচালনা করেন। তার এ কর্মকাণ্ডের বহুবিধ সুফল রয়েছে। ব্যবসায় বাণিজ্যে সততা ও বিশ্বস্ততা রক্ষা করা একটা বড় পুণ্যের ও কল্যাণের কাজ। যে ব্যবসায়ী বিশ্বস্ততার সাথে বৈধ-অবৈধ বিবেচনা করে ব্যবসায় বাণিজ্যে পরিচালনা করেন, শেষ বিচার দিবসে তিনি তার প্রতিদানস্বরূপ মহান শহিদানের ন্যায় উচ্চ মর্যাদা ও সমমানের অধিকারী হবেন। শহিদগণের সাথে পরম সুখময় অনন্ত নিবাস জান্নাতে তাদের আবাসস্থল হবে। মহানবি (স.) বলেন, “একজন বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ) সৎভাবে ব্যবসা বাণিজ্যের কারণে ঐ ব্যবসায়ী দুনিয়ায়ও মানুষের ভালোবাসা ও সম্মান লাভ করবে। কেননা তিনি প্রতারণা থেকে দূরে থাকার কারণে মানুষ তাকে ভণ্ড, প্রতারক বলে আখ্যায়িত করতে পারবে না। হালালভাবে রিযিক অন্বেষণের কারণে এবং হালাল উপার্জনের ইতিবাচক প্রভাব তার ব্যক্তিজীবনে ও পারিবারিক জীবনে প্রতিফলিত হবে। আল্লাহ তায়ালা তাকে বিপদাপদ থেকে রক্ষা করবেন। কেননা যারা ব্যবসায়ে অসৎ পন্থা অবলম্বন করেন আল্লাহ তাদের উপার্জনকে বিপদাপদ দ্বারা ধ্বংস করেন। এছাড়াও হারাম উপার্জনের নেতিবাচক প্রভাব তার ব্যক্তিজীবন ও পারিবারিক জীবনেও প্রতিফলিত হয়। ব্যবসায়ে সততা ও বিশ্বস্ততার কারণে আল্লাহ ঐ ব্যবসায়ীর সম্পদে বরকত প্রদান করবেন। সুতরাং বলা যায়, রফিক সাহেবের কর্মকাণ্ডের সুফল অপরিসীম।

উত্তর

ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব তুলে ধরতে গিয়ে মহানবি (সা.) একটি হাদিসে বলেছেন, "একজন বিশ্বস্ত, সত্যবাদী মুসলমান ব্যবসায়ী শেষ বিচারের দিবসে মহান শহিদগণের সাথে থাকবেন।” অর্থাৎ শহিদগণের সাথে তার হাশর নশর হবে। (ইবনে মাজাহ)এ হাদিসের আলোকে রফিক সাহেবের পেশাটিকে মূল্যায়ন করা হলো ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের প্রিয় নবি (সা.) ব্যবসা করেছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী। রাসুল (সা.) বলেছেন, কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদি মুসলিম ব্যবসায়ীগণ শহিদগণের সঙ্গে অবস্থান করবেন। সেদিন তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না। বরং তারা সেদিন শহিদগণের ন্যায় আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভ করে ধন্য হবেন। তবে এজন্য ব্যবসায়ীদের দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করা; দ্বিতীয়ত, তাদেরকে বিশ্বস্ত ও আমানতদার হতে হবে। অর্থাৎ সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায়-বাণিজ্য করলে 'কিয়ামতের দিন মহাপুরস্কার লাভ করা যাবে। সুতরাং ব্যবসায় প্রতারণা, মিথ্যা বলা, লোভ-লালসা করা, ওজন কম দেওয়া, ভেজাল মেশানো, মজুতদারি, কালোবাজারি প্রভৃতি অনৈতিক কাজ করা যাবে না। বরং সর্বাবস্থায় সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসায়-বাণিজ্য একটি হালাল পেশা। তবে তা ইসলামি নীতি আদর্শের অনুসরণ করে করতে হবে। তাহলে দুনিয়ায় যেমন সম্মান, মর্যাদা ও কল্যাণ লাভকরা যাবে তেমনি পরকালীন জীবনেও মহা পুরস্কার লাভ করা যাবে। তাই বলা যায়, উদ্দীপকে রফিক সাহেবের পেশাটি উত্তম পেশা।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।