সংশ্লিষ্ট হাদিসের আলোকে রফিক সাহেবের পেশাটির মূল্যায়ন কর।
উত্তর: ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব তুলে ধরতে গিয়ে মহানবি (সা.) একটি হাদিসে বলেছেন, "একজন বিশ্বস্ত, সত্যবাদী মুসলমান ব্যবসায়ী শেষ বিচারের দিবসে মহান শহিদগণের সাথে থাকবেন।” অর্থাৎ শহিদগণের সাথে তার হাশর নশর হবে। (ইবনে মাজাহ)এ হাদিসের আলোকে রফিক সাহেবের পেশাটিকে মূল্যায়ন করা হলো ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের প্রিয় নবি (সা.) ব্যবসা করেছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী। রাসুল (সা.) বলেছেন, কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদি মুসলিম ব্যবসায়ীগণ শহিদগণের সঙ্গে অবস্থান করবেন। সেদিন তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না। বরং তারা সেদিন শহিদগণের ন্যায় আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভ করে ধন্য হবেন। তবে এজন্য ব্যবসায়ীদের দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করা; দ্বিতীয়ত, তাদেরকে বিশ্বস্ত ও আমানতদার হতে হবে। অর্থাৎ সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায়-বাণিজ্য করলে 'কিয়ামতের দিন মহাপুরস্কার লাভ করা যাবে। সুতরাং ব্যবসায় প্রতারণা, মিথ্যা বলা, লোভ-লালসা করা, ওজন কম দেওয়া, ভেজাল মেশানো, মজুতদারি, কালোবাজারি প্রভৃতি অনৈতিক কাজ করা যাবে না। বরং সর্বাবস্থায় সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসায়-বাণিজ্য একটি হালাল পেশা। তবে তা ইসলামি নীতি আদর্শের অনুসরণ করে করতে হবে। তাহলে দুনিয়ায় যেমন সম্মান, মর্যাদা ও কল্যাণ লাভকরা যাবে তেমনি পরকালীন জীবনেও মহা পুরস্কার লাভ করা যাবে। তাই বলা যায়, উদ্দীপকে রফিক সাহেবের পেশাটি উত্তম পেশা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সংশ্লিষ্ট হাদিসের আলোকে রফিক সাহেবের পেশাটির মূল্যায়ন কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর