সিনিড ও'কনর এর কালিমা পাঠে ইসলামের কোন ভিত্তিটি তার জীবনে প্রতিষ্ঠিত হয়? হাদিসের আলোকে ব্যাখ্যা।
উত্তর: সিনিড ও'কনর-এর কালিমা পাঠে ইসলামের প্রথম ভিত্তিটি পালিত হয়েছে। ইসলামের মূল ভিত্তি পাঁচটি। প্রথমটি হলো ইমান। অর্থাৎ এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (স) আল্লাহর রাসুল। এ সাক্ষ্য দেওয়ার অর্থ হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা এবং রাসুল (স)-এর রিসালাতকে সত্য হিসেবে স্বীকৃতি দেওয়া। যা সিনিড ও'কনর-এর আচরণেও পরিলক্ষিত হয়। উদ্দীপকের সিনিড ও'কনর একজন আইরিশ গায়িকা। যে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে কালিমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে। তার এ কাজে ইসলামের প্রথম স্তম্ভ ইমানের স্বীকৃতি ফুটে ওঠে। ইমান আনয়নের মাধ্যমে ব্যক্তি তাওহিদ ও রিসালাতসহ ইমানের অন্যান্য বিষয়সমূহে বিশ্বাস রাখে। ইমান ছাড়া ব্যক্তির কোনো ভালো কাজই পুরস্কার হিসেবে বিবেচিত হয় না। সিনিড ও'কনর ইসলামের এই প্রথম পর্যায় বা স্তম্ভকে গ্রহণ করেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সিনিড ও'কনর এর কালিমা পাঠে ইসলামের কোন ভিত্তিটি তার জীবনে প্রতিষ্ঠি…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর