প্রথম হাদিসের ব্যাখ্যা করো।
উত্তর: আলোচ্য প্রথম হাদিসে অত্যাচারিতকে ও অত্যাচারী ভাইকে অত্যাচার করা থেকে বিরত রেখে সাহায্য করতে বলা হয়েছে। জুলুম বা অত্যাচার একটি অমার্জনীয় গর্হিত কাজ। কাউকে তার প্রাপ্য হক ও অধিকার থেকে বঞ্চিত এবং নিপীড়ন করাকে জুলুম বলে। আর যে জুলুম করে তাকে বলে জালিম। যার উপর জুলুম করা হয় তাকে বলে মাজলুম। এক মুমিন অপর মুমিনের ভাই। তাই মহানবি (স) জালিমকে জুলুম করা থেকে বিরত রেখে সাহায্য করতে নির্দেশ দিয়েছেন। কেননা জালিম ব্যক্তি জুলুম করে নিজের পার্থিব কল্যাণ ও পরকালীন সাফল্যের সম্ভাবনা ধ্বংস করে এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। সুতরাং জালিমকে জুলুম করা থেকে বিরত রাখতে হবে যাতে আর কেউ জুলুমের শিকার না হয়। উদ্দীপকে বর্ণিত রাসুল (স) এর প্রথম হাদিস হলো- তোমরা অত্যাচারী ভাইকে সাহায্য কর এবং অত্যাচারিত ভাইকে সাহায্য কর। যদি সে অত্যাচারী হয়, তাহলে তাকে অত্যাচার থেকে নিবৃত্ত কর। আর যদি সে অত্যাচারিত হয় তবে তাকে সাহায্য কর।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
প্রথম হাদিসের ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর