দ্বিতীয় হাদিসের সামাজিক শিক্ষা বিশ্লেষণ করো।
উত্তর: দ্বিতীয় হাদিসে ঋণের কুফল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ঋণ হলো এমন এক ধরনের দায়বদ্ধতা, যার জন্য নিজের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়। একজন ঋণগ্রহীতা সমাজে স্বাধীনভাবে চলতে পারে না। কারণ সবসময় ঋণদাতার উপস্থিতি তার মনে উদ্বেগ সৃষ্টি করে। কখনও কখনও জনসমক্ষে তাকে ঋণের জন্য অপমানিত হতে হয়। এসব লাঞ্ছনা ঋণগ্রহীতাকে স্বস্তিতে থাকতে দেয় না। সে রাতে দুশ্চিন্তার শিকার হয় এবং তার সার্বিক অবস্থার উন্নতি বাধাগ্রস্ত হয়। এরূপ অবস্থা থেকে বাঁচার জন্যই রাসুল (স) ঋণ গ্রহণ থেকে সাবধান থাকার নির্দেশ দিয়েছেন। উদ্দীপকে রাসুল (স) এর ঋণ সম্পর্কিত হাদিস বর্ণিত হয়েছে। রাসুল (স) বলেন, তোমরা ঋণ থেকে বেঁচে থাক। কেননা, ঋণ হলো রাতের দুশ্চিন্তা দিনের লাঞ্ছনা, ঋণ হলো দায়বদ্ধতা। এর মাধ্যমে অন্যের কাছে নিজেকে ছোট করা হয়। নিজের স্বাধীন মত প্রকাশ অনেক সময়ই বিঘ্নিত হয় ৷ ঋণ ব্যক্তির আর্থিক উন্নতি ব্যাহত করে। ক্ষেত্রবিশেষে ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদ নিঃশেষ হয়ে যায়। ঋণগ্রস্ত ব্যক্তি শান্তিতে ঘুমাতে পারে না। বরং কখনো কখনো ঋণদাতার কাছে অপমানিত হতে হয়। এজন্য রাসুলুল্লাহ (স) ঋণ করা থেকে বিরত থাকতে বলেছেন। কেননা ঋণ ব্যক্তির জীবনে রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা-অপমানের কারণ হয়। পরিশেষে বলা যায়, আমাদের সবসময় ঋণ থেকে বেঁচে থাকতে হবে। এতে আমাদের দুশ্চিন্তায় পড়তে হবে না এবং একই সাথে রাসুল (স)-এর উপদেশও মেনে চলা হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
দ্বিতীয় হাদিসের সামাজিক শিক্ষা বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর