আলেয়ার উক্তিটিকে কী নামে অভিহিত করা যায়? হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: আলেয়ার উক্তিটিকে ক্রোধ নামে অভিহিত করা যায়। ক্রোধ একটি রিপু। এর ফলে, ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠে। মানুষের প্রাত্যহিক জীবনে অধিকাংশ বিশৃঙ্খলার পেছনে ক্রোধই প্রধান কারণ। ক্রোধ থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে মানুষ কল্যাণ লাভ করতে পারে। ক্রোধ নিয়ন্ত্রণকারী মহান আল্লাহর দরবারে প্রকৃত বীর হিসেবে বিবেচিত হয়, যা উদ্দীপকের আলেয়ার মধ্যে লক্ষ করা যায় না। উদ্দীপকে রিকশা শ্রমিক রজব আলেয়াকে অল্প দামের শাড়ি উপহার দিলে আলেয়া রাগান্বিত হয়ে যায়। আর বলে আগামী ঈদের আগেই যেন তোমার রিকশাটি চুরি হয়ে যায়। যা দ্বারা বোঝা যায়, আলেয়া তার রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। হাদিসে রাসুল (স) রাগ নিয়ন্ত্রণকে বীরত্বের পরিচয় হিসেবে উল্লেখ করেছেন। রাসুল (স) বলেছেন— সেই ব্যক্তি শক্তিমান নয় যে মল্লযুদ্ধে সক্ষম; বরং শক্তিমান তো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। মানবজীবনে শান্তি এবং সফলতা অর্জনের জন্য ক্রোধ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরী বিষয়। অহেতুক উত্তেজনা ও অর্থহীন আবেগ স্বাভাবিক মানবজীবন ব্যাহত করে। গুরুত্বপূর্ণ সময়ে অনিয়ন্ত্রিত ক্রোধ দেশ, জাতি ও সমাজ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য ক্রোধ নিয়ন্ত্রণে রাখাই শ্রেষ্ঠ নীতি।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আলেয়ার উক্তিটিকে কী নামে অভিহিত করা যায়? হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর