দৃশ্যকল্প-২-এ আমিরের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক হাদিসের আলোকে বন্ধু খসরুর পরামর্শ না মানার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: আমিরের কর্মকাণ্ডটি সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এজন্য তার বন্ধু খসরুর পরামর্শ না মানা যৌক্তিক হয়েছে। আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বৃক্ষ ও ফসলের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ ও ফসলের মাধ্যমে মানুষের প্রতি আল্লাহর রহমত অফুরান ধারায় বর্ষিত হয়। বৃক্ষ ও ফসল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে। এছাড়া এগুলো পশু-পাখিরও আহার যোগায়। উদ্দীপকে আমিরের বাগান থেকেও পাখিদের ফল খাওয়ার বিষয়টি প্রকাশ পায়। উদ্দীপকের আমিরের বাগানে পাঁচশত লিচু গাছের পাশাপাশি একশত বনজ গাছ আছে। কিছু গাছের ফল কাক ও শালিক খায়। তার বন্ধু খসরু বনজ গাছগুলো কেটে লিচু বাগান করতে বললে সে তাতে সায় না দিয়ে আরো ঔষধি গাছ লাগায়। এর কারণে তিনি পরকালে প্রতিদান প্রাপ্ত হবেন। হাদিসে এসেছে, 'কারো বাগান থেকে যদি কোনো মানুষ কিংবা কোনো পশু বা পাখি আহার করে, তবে তা অবশ্যই সে ব্যক্তির জন্য -সাদকা হবে' (বুখারি ও মুসলিম)। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা মানুষ ছাড়াও পশু-পাখি বৃক্ষের ফল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সওয়াব লাভ করে। এ ফল-ফসল সাদকা করে দিলে যে সওয়াব হতো পশুপাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তায়ালা রোপণকারীর আমলনামায় সে পরিমাণ সওয়াব লিখে দেন। উপরের আলোচনা থেকে বলা যায়, পাখি ফল খেয়ে ফেলার ফলে আমির সদকার সাওয়াব পাবে, যা সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ আমিরের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক হাদিসের আলোকে বন্ধু খস…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর