বাদলের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: বাদলের কর্মকাণ্ডে ব্যবসায় সততা অবলম্বন সম্পর্কিত হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে। ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। তা সততার সাথে করলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতে কল্যাণ লাভ করা যায়। ইসলামে ব্যবসায়-বাণিজ্যকে উৎসাহিত করা হয়েছে। তবে তা অবশ্যই হালাল পদ্ধতিতে তথা সৎ ও বিশ্বস্ততার সাথে হতে হবে। কিন্তু, বাদল ব্যবসায়ের ইসলামি পদ্ধতি পরিহার করে প্রতারণার আশ্রয় নিচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। উদ্দীপকের ঔষধ বিক্রেতা বাদল মেয়াদ উত্তীর্ণ ঔষধের মোড়ক ফেলে দিয়ে নতুন তারিখ যুক্ত করে ঔষধ বিক্রি করে। তার এ কাজটি প্রতারণার অন্তর্ভুক্ত। প্রতারণা করে ব্যবসা করাকে মহানবি (স) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, 'যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।' তার এ কাজগুলো নিফাকের অন্তর্ভুক্ত। আর যারা এ কাজের সাথে জড়িত তারা মুনাফিক। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, 'মুনাফিকরা মিথ্যাবাদী।' তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে— “নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্নস্তরে' (সুরা নিসা- ১৪৫) অন্যদিকে ব্যবসায়ে সততা অবলম্বন করা ইসলামের নির্দেশ। বলা হয়েছে- “আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন' (সুরা বাকারা-২৭৫)।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
বাদলের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর