শেয়ারFacebookWhatsApp

জনাব মাকসুদের ঘোষণায় কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব মাকসুদের ঘোষণায় রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে।হযরত আনাস ইবনে মালেক (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “তোমাদের কেউ (প্রকৃত) ইমানদার হতে পারবে না; যে পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, পুত্র এবং অন্য সকল লোক থেকে প্রিয় না হই।” (বুখারি ও মুসলিম)উক্ত হাদিসের শিক্ষা হলো- ১. পৃথিবীর সকল আপনজন হতে রাসুল (সা.)-কে সবচেয়ে আপন মনে করা। ২. পিতামাতা, সন্তানাদি ও অন্য সকলের চেয়ে রাসুল (সা.) কে অধিক ভালোবাসতে হবে। ৩. আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসুল (সা.)-কে ভালোবাসতে হবে। ৪. ইমানের প্রধান বিষয়ই হলো আল্লাহর পরে রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা পোষণ করা। ৫. রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশিত হবে তাঁর আনুগত্যের মাধ্যমে।উদ্দীপকে জনাব মাকসুদ রাসুল (সা.)-এর চরিত্র নিয়ে কটাক্ষের দৃঢ় প্রতিবাদ করেন। এ ব্যাপারে তার বক্তব্য হলো- তিনি তার পিতা, সন্তানকে ছাড় দেবেন না। জনাব মাকসুদ পৃথিবীর সবকিছুর উপরে রাসুল (সা.)-কে প্রাধান্য দেন। তার এরূপ ঘোষণায় উপরে উল্লিখিত হাদিসের শিক্ষার প্রতিফলিত হয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

জনাব মাকসুদের ঘোষণায় কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

একজন রাজনীতিবিদ মহানবি (সা.)-এর চরিত্র নিয়ে কটাক্ষ করলে নারিকেলবাড়ীর জনাব মাকসুদ তা দৃঢ়তার সাথে প্রতিবাদ করেন। তিনি বললেন, মহানবি (সা.)-কে কটাক্ষ করলে আমি আমার বাবাকেও ছাড়ব না, আর আমার সন্তান এ কাজ করলে আমি তাকে ত্যাজ্যপুত্র করব। পৃথিবীর সবকিছুর উপরে আমি তাকে প্রাধান্য দিই। আবার তার বড় ভাইয়ের কলেজ পড়ুয়া ছেলে রাদিফ তার শিক্ষকদের সালাম দেয় দেখামাত্রই। সে তার শ্রেণির সকল শিক্ষার্থীর সাথে ভালো ব্যবহার করে। জীবনের সকল ক্ষেত্রে সে মহানবি (সা.)-এর আদর্শ মেনে চলে। তার ব্যবহারে সকলেই মুগ্ধ।..

Sylhet · 2025

উত্তর

জুলুম অর্থ অত্যাচার। আর যে ব্যক্তি মানুষের ওপর জুলুম করে তাকে বলে জালিম বা অত্যাচারী।

উত্তর

ইসলাম একটি সর্বজনীন, মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। উন্নত নৈতিকতা ও চারিত্রিক মাধুর্যের ওপর এর নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত। অশ্লীলতা ইসলামে নিষিদ্ধ। কেননা অশ্লীলতা মানুষের চরিত্র বিনষ্ট করে। রাসুল (সা.) বলেন, "নিশ্চয়ই মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সেই ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে।” (বুখারি ও মুসলিম) অর্থাৎ ইসলামে অশ্লীলতার কোনো স্থান নেই। স্বয়ং মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, "মুহাম্মদ (সা.) আপনি বলুন, নিশ্চয়ই আমার রব সব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন।” (সূরা আল-আরাফ : ৩৩) সুতরাং বলা যায়, অশ্লীল ব্যক্তি যে নিজেও অশ্লীলতায় লিপ্ত থাকে এবং অশ্লীলতা ছড়িয়ে মানুষের চরিত্র এবং সমাজকে অশ্লীল করে। এজন্য অশ্লীলতাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে।

উত্তর

জনাব মাকসুদের ঘোষণায় রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে।হযরত আনাস ইবনে মালেক (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “তোমাদের কেউ (প্রকৃত) ইমানদার হতে পারবে না; যে পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, পুত্র এবং অন্য সকল লোক থেকে প্রিয় না হই।” (বুখারি ও মুসলিম)উক্ত হাদিসের শিক্ষা হলো- ১. পৃথিবীর সকল আপনজন হতে রাসুল (সা.)-কে সবচেয়ে আপন মনে করা। ২. পিতামাতা, সন্তানাদি ও অন্য সকলের চেয়ে রাসুল (সা.) কে অধিক ভালোবাসতে হবে। ৩. আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসুল (সা.)-কে ভালোবাসতে হবে। ৪. ইমানের প্রধান বিষয়ই হলো আল্লাহর পরে রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা পোষণ করা। ৫. রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশিত হবে তাঁর আনুগত্যের মাধ্যমে।উদ্দীপকে জনাব মাকসুদ রাসুল (সা.)-এর চরিত্র নিয়ে কটাক্ষের দৃঢ় প্রতিবাদ করেন। এ ব্যাপারে তার বক্তব্য হলো- তিনি তার পিতা, সন্তানকে ছাড় দেবেন না। জনাব মাকসুদ পৃথিবীর সবকিছুর উপরে রাসুল (সা.)-কে প্রাধান্য দেন। তার এরূপ ঘোষণায় উপরে উল্লিখিত হাদিসের শিক্ষার প্রতিফলিত হয়েছে।

উত্তর

শিক্ষার্থী রিফাদের চরিত্রে হাদিসের আলোকে উত্তম।শরিয়তের নিরিখে মহানবি (সা.)-এর আদেশ-নিষেধ, যাবতীয় কর্মকান্ড, কথাবার্তা সবই মুসলিম উম্মাহর নৈতিক জীবন গঠনের জন্য একান্ত অনুসরণীয় এক মহান আদর্শ। এ আদর্শ আমাদেরকে পুরাপুরি মেনে চলতে হবে। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, "রাসুলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।” (সূরা আহযাব: ২১)খাল্লাহ তায়ালা আরও বলেন, "আপনি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত।” (সূরা আল-কালাম: ৪) অপরদিকে, ইমানের প্রতিবন্ধক দোষাবলি সম্পর্কে মহানবি (সা.) বলেন, মুমিন ব্যক্তি পরনিন্দুক ও দোষান্বেষক হবে না। সে অভিমাপকারী নয়। সে নয় অশালীন আর না সে নির্লজ্জ। এ হাদিসে মহানবি (সা.) চারটি মন্দ পুণের উল্লেখ করে চরিত্রে এগুলোর পরিত্যাগকে মুমিনের বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন।উদ্দীপকে যেমনটি রিফাতের চরিত্রে প্রকাশ পেয়েছে।তাছাড়া রিফাদ শিক্ষকদের শ্রদ্ধা করে, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করে। সর্বোপরি সে জীবনের সকল ক্ষেত্রে মহানবি (সা.)-এর আদর্শ মেনে চলে। তাই বলা যায়, ইমানের প্রতিবন্ধক দোষাবলি সম্পর্কিত হাদিসটির আলোকে রিফাদের চরিত্রটি উত্তম। কেননা সে উত্তম চরিত্রের অধিকারী এবং ইমানের প্রতিবন্ধক দোষগুলো থেকে মুক্ত।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।