শফির ব্যবসায় কতটুকু গ্রহণযোগ্য? ব্যাখ্যা কর।
উত্তর: শফির ব্যবসায় গ্রহণযোগ্য নয়।উদ্দীপকে শফি একজন চাল ব্যবসায়ী। তিনি চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে চিকন চাল বলে বিক্রি করেন। কখনোবা ওজনে কম দেন, যা সুস্পষ্ট প্রতারণার শামিল। এরূপ প্রতারণার মাধ্যমে ব্যবসায় করে উপার্জিত সম্পদ হারাম। হারামের পরিণাম সম্পর্কিত হাদিস- “হযরত জাবির (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, হারাম খাদ্যে পরিপুষ্ট যে দেহ, নরকাগ্নিই তার জন্য উপযুক্ত। (মুসনাদে আহমদ) পক্ষান্তরে সততার সাথে যারা ব্যবসায় করে তাদেরকে সুসংবাদ দিয়ে মহানবি (সা.) বলেছেন, "বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী, কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।” (মুসতারাক হাকিম)অতএব, শফি ব্যবসায়ে প্রতারণার আশ্রয় নেওয়ায় তার ব্যবসায় গ্রহণযোগ্য নয়। আর এ ব্যবসার মাধ্যমে উপার্জিত সকল সম্পদ হারাম। যার পরিণামে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শফির ব্যবসায় কতটুকু গ্রহণযোগ্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর