রাগিব সাহেব কোন বিষয়টির কথা বলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: রাগিব সাহেব পবিত্র কুরআনের কথা বলেছেন। পবিত্র গ্রন্থ আল-কুরআন মহান আল্লাহ তায়ালার কালাম বা বাণী। এ গ্রন্থের ভাষা, ভাব, অর্থ, মর্ম সবই আল্লাহর। মানবজাতির ইহ-পরকালীন শান্তি ও মুক্তির সন্ধান দেওয়া হয়েছে এ পবিত্র গ্রন্থে। আল্লাহ তায়ালা হজরত জিবরাইল (আ) এর মাধ্যমে ওহি যোগে এই কুরআন সুদীর্ঘ ২৩ বছরে সর্বশেষ ও বিশ্ব নবি হযরত মুহাম্মদ (স)-এর প্রতি নাজিল করেন। আসমানি কিতাবের সর্বশেষ এই মহাগ্রন্থই কেবল অবিকৃত আছে । মানবজীবনের সব গুরুত্বপূর্ণ নির্দেশনা এ গ্রন্থেই পাওয়া যায়। উদ্দীপকে বর্ণিত রাগিব সাহেব বলেন, মহান আল্লাহ যুগে যুগে পথহারা মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য বিভিন্ন নবি রাসুলদের নিকট নির্দেশনামূলক বাণী প্রেরণ করেছেন। আমাদের রাসুল (স) এর নিকট সর্বশেষ বাণী প্রেরণ করেছেন, যা আমাদের হেদায়েতের উৎস, রাগিব সাহেবের এ বক্তব্যে পবিত্র কুরআন মাজিদকে নির্দেশ করে। পবিত্র কুরআনে মানব জীবনের সকল বিষয়ের সমাধান দেওয়া হয়েছে। কুরআন মাজিদের মূল আলোচ্য বিষয় হলো মানবজীবন। এতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, নৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, আন্তর্জাতিক তথা সব সমস্যার কল্যাণকর সমাধান দেওয়া হয়েছে। কুরআন মাজিদ তিলাওয়াত, অধ্যয়ন, ব্যাখ্যাকরণ এবং জীবনে বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবজীবনের সত্যিকার সফলতা। সর্বোত্তম চরিত্র গঠন ও আদর্শ অনুসরণে আল-কুরআনের কোনো বিকল্প নেই।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রাগিব সাহেব কোন বিষয়টির কথা বলেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর