করিম সাহেবের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে নাগরিক জীবনে তার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: করিম সাহেবের বক্তব্যে দায়িত্বশীলতা ও জবাবদিহিতার বিষয়টি ফুটে উঠেছে; নাগরিক জীবনে যার গুরুত্ব অপরিসীম। পৃথিবীতে মানুষ আল্লাহর খলিফা। সে জন্য তার জীবনযাপন যেমন লাগামহীন হতে পারে না, তেমনি সে দায়িত্বহীনও হতে পারে না। খিলাফতের খলিফা থেকে শুরু করে গৃহস্থ ঘরের অতি নগণ্য চাকরটি পর্যন্ত দায়িত্বশীল ব্যক্তিত্ব। মর্যাদা ও অবস্থানগত কারণে হয়তো কারো দায়িত্বের বিস্তৃতি কম, আর কারো বিস্তৃতি ব্যাপক, কিন্তু সবাই দায়িত্বশীল এবং কিয়ামতের কঠিন ময়দানে সব ব্যক্তিকেই তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। উদ্দীপকে বর্ণিত করিম সাহেব বলেন, মানুষের উচিত দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। প্রত্যেক ব্যক্তি তার পেশা ও দায়িত্ব আইন মেনে পালন করলে দেশ এগিয়ে যাবে। দেশের প্রতি আকর্ষণ মানুষের কর্মে প্রতিফলিত হয়। এ বক্তব্যে রাসুল (স)-এর দায়িত্বশীলতা ও জবাবদিহিতা সম্পর্কিত হাদিসের শিক্ষা পরিলক্ষিত হয়। রাসুল (স) বলেন, ব্যক্তি তার পরিবারের সদস্যদের উপর দায়িত্বশীল। যে তাঁর পরিবারের সদস্যদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। প্রকৃতপক্ষে সমাজের সব মানুষই দায়িত্বশীল । আর মুমিন ব্যক্তি নিজেকে কখনোই দায়িত্বহীন ভাবতে পারেন না। বা দায়িত্বহীনের মতো কাজ করা তার জন্য শোভা পায় না। মুমিন নিজেই নিজের কর্তব্য ঠিক করে নিয়ে নিষ্ঠার সাথে তা পালন করবে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব করিম সাহেবের মনোভাবের ন্যায় আমরাও যদি নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট হই, তাহলে নাগরিক জীবন সুখময় হয়ে উঠবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
করিম সাহেবের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে নাগরিক জীবনে তার গুরুত্…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর