উদ্দীপকে বর্ণিত হাদিসটির সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: আমানত রক্ষা না করায় আদনানের কাজে মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পায় যা সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। অন্তরে যা আছে তার বিপরীত প্রকাশ করাকে নিফাক বলে । আর যে এ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। মহানবি (স) মুনাফিকের পরিচয় সম্পর্কে তিনটি নিদর্শনের কথা বলেছেন। যথা— মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খিয়ানত করা। এ তিনটি চিহ্ন বা নিদর্শনের মধ্যে আদনানের কাজে খিয়ানতের বিষয়টি লক্ষণীয়। উদ্দীপকের নাবিল আদনানের কাছে পাঁচ হাজার টাকা জমা রেখে কিছুদিন পর সেগুলো ফেরত চায়। কিন্তু আদনান টাকা ফেরত না দিয়ে । সে নাবিলের অজান্তে নিজের প্রয়োজনে টাকাগুলো খরচ করে ফেলে । বস্তুত মুনাফিকদের কাছে কোনো আমানত রাখা হলে তারা সাধারণত তা আত্মসাৎ করে। মুনাফিকদের এহেন কার্যকলাপের ফলে পরস্পরের প্রতি বিশ্বাসের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এটি সুষ্ঠু সমাজ জীবনের জন্য ক্ষতিকর। ইসলামের জন্য কাফির ও মুশরিকদের চেয়েও বেশি ক্ষতিকর মুনাফিকরা। কেননা আল্লাহদ্রোহিতায় কাফির ও মুশরিকদের ভূমিকা সুস্পষ্ট। ফলে তাদের থেকে আত্মরক্ষা করা সম্ভব; কিন্তু মুনাফিকরা গোপনে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সুতরাং বলা যায়, আদনানের মুনাফিকি কাজের মাধ্যমে সম্পর্ক নষ্ট ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হাদিসটির সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর