উদ্দীপকে বর্ণিত নাহিদ যে হাদিসের প্রতি ইঙ্গিত করেছেন, তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নাহিদ ক্রোধ নিয়ন্ত্রণের হাদিসের প্রতি ইঙ্গিত করেছেন। আখলাকে যামিমার অন্যতম বৈশিষ্ট্য হলো রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণে রাখা । মানুষের প্রাত্যহিক জীবনে অধিকাংশ বিশৃঙ্খলার পেছনে ক্রোধই প্রধান কারণ। ক্রোধ থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে মানুষ কল্যাণ লাভ করতে পারে। ক্রোধ নিয়ন্ত্রণকারী মহান আল্লাহর দরবারে প্রকৃত বীর হিসেবে বিবেচিত হয়, যা উদ্দীপকে নাহিদের ইঙ্গিতকৃত হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে নাহিদ তার বন্ধু নাবিলের সাথে ঝগড়া লাগলে সে সংযত থাকে। যদিও তার বন্ধু তাকে গালমন্দ করে। এ অবস্থা দেখে অন্যান্য বন্ধুরা সংযত থাকার কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আমি হাদিসের শিক্ষা অনুযায়ী চলার চেষ্টা করেছি। রাগের সময় সংযত থাকা মহৎ গুণ । প্রকৃতপক্ষে প্রকৃত বীর সেই যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। শারীরিক শক্তিমত্তা মানুষের মূলশক্তি নয়। ব্যক্তি মল্লযুদ্ধে দৈহিক ক্ষমতা দিয়ে প্রতিপক্ষকে সহজেই পরাজিত করতে পারে। কেননা, কায়িক শক্তির প্রদর্শনী ছাড়া ব্যক্তিকে এখানে কিছুই করতে হয় না। রাসুল (স) বলেছেন— সেই ব্যক্তি শক্তিমান নয় যে মল্লযুদ্ধে সক্ষম; বরং শক্তিমান তো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। মানবজীবনে শান্তি এবং সফলতা অর্জনের জন্য ক্রোধ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরী বিষয়। অহেতুক উত্তেজনা ও অর্থহীন আবেগ স্বাভাবিক মানবজীবন ব্যাহত করে। গুরুত্বপূর্ণ সময়ে অনিয়ন্ত্রিত ক্রোধ দেশ, জাতি ও সমাজ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য ক্রোধ নিয়ন্ত্রণে রাখাই শ্রেষ্ঠ নীতি।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নাহিদ যে হাদিসের প্রতি ইঙ্গিত করেছেন, তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর