ইসলামের দৃষ্টিতে রফিকের কাজের পরিণাম ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মুদি দোকানদার রফিক প্রতারণা করে ব্যবসা করছে, ইসলামের দৃষ্টিতে যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। তা সততার সাথে করলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতে কল্যাণ লাভ করা যায়। ইসলামে ব্যবসায়-বাণিজ্যকে উৎসাহিত করা হয়েছে। তবে তা অবশ্যই হালাল পদ্ধতিতে তথা সৎ ও বিশ্বস্ততার সাথে হতে হবে। কিন্তু মুদি দোকানদার রফিক ব্যবসায়ের ইসলামি পদ্ধতি পরিহার করে প্রতারণার আশ্রয় নিচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। উদ্দীপকে মুদি দোকানদার রফিক ব্যবসায়ের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিচ্ছে। সে গ্রাহকদের সাথে মিথ্যা বলছে, প্রতারণা করছে, ভেজাল পণ্য বিক্রয় করে ক্রেতাদের ধোঁকা দিচ্ছে। প্রতারণা করে ব্যবসা করাকে মহানবি (স) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, 'যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।' তার এ কাজগুলো নিফাকের অন্তর্ভুক্ত। আর যারা এ কাজের সাথে জড়িত তারা মুনাফিক। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, 'মুনাফিকরা মিথ্যাবাদী।' তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে— “নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্ব নিম্ন স্তরে' (সুরা নিসা: ১৪৫)। অন্যদিকে ব্যবসায়ে সততা অবলম্বন করা ইসলামের নির্দেশ। বলা হয়েছে— আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন' (সুরা বাকারা: ২৭৫)। প্রতারণার ব্যাপারে হুশিয়ারি করে মহানবি (স) বলেছেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় (মুসলিম)। অর্থাৎ প্রতারণাকারীকে ইহকালে লাঞ্ছনা, অপমান আর পরকালে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই প্রতারণা সম্পর্কে মসজিদের ইমাম সাহেব যথার্থই বলেছেন, 'এজন্য তাকে পরকালের জীবনে কঠিন শাস্তি ভোগ করতে হবে।'
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইসলামের দৃষ্টিতে রফিকের কাজের পরিণাম ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর