তানভীর সাহেবের কর্মকাণ্ডের পরকালীন প্রতিফল হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: সত্যবাদী সৎ মুসলিম ব্যবসায়ী হিসেবে তানভীর সাহেব কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন। ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। যে মুসলমান ব্যবসায়ী অর্থের লোভে পড়ে মিথ্যা বলে না, অধিক লাভের আশায় ক্রেতাকে প্রতারিত করে না এবং পণ্যে ভেজাল দেয় না, তারাই বিশ্বস্ত ব্যবসায়ী। আর এ ধরনের ব্যবসায়ী শহিদদের মর্যাদা পাবে বলে হাদিসের মাধ্যমে জানা যায়। উদ্দীপকে বর্ণিত নিত্যপণ্য ব্যবসায়ী তানভীর সাহেব সবকিছুর সঠিক ওজন করে বিক্রি করেন। ক্রেতার নিকট তিনি পণ্যের দোষ ত্রুটি গোপন করেন না। তার এরূপ কর্মকাণ্ডে সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীর প্রতিফলন ঘটেছে। এ প্রসঙ্গে রাসুল (স) ইরশাদ করেন, বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন (মুসতাদরাক হাকিম)। যদি ব্যক্তি ব্যবসায়ের ক্ষেত্রে বিশ্বস্ততা ও সদ্যবাদীতার পথ অবলম্বন করেন। তাহলে তিনি কিয়ামতের কঠিন দিনে শহিদদের সাথে থাকবেন। আরশের ছায়ায় অবস্থান করবেন। এর মাধ্যমে ব্যবসায়ীদের বিশ্বস্ত ও সৎ থাকার উৎসাহ দেওয়া হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
তানভীর সাহেবের কর্মকাণ্ডের পরকালীন প্রতিফল হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর