হাসিবের কর্মকাণ্ডে পাঠ্যবইয়ের কোন হাদিসের প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ করো।
উত্তর: হাসিবের কর্মকাণ্ডে অশ্লীলতা সম্পর্কিত হাদিসের প্রতিফলন ঘটেছে। ইসলাম একটি মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। এর কোনো বিধানের মধ্যে অশালীনতার স্থান নেই। ইসলাম অশ্লীলতাকে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। রাসুল (স) ইরশাদ করেছেন, মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সে ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্যে মানুষ তাকে পরিত্যাগ করে (বুখারি ও মুসলিম)। এ হাদিসটিতে নিকৃষ্ট ব্যক্তিদের পরিচয় তুলে ধরে তার থেকে মানুষের দূরে থাকার জন্য উপদেশ দিয়েছেন। উদ্দীপকে হাসিব মানুষের সাথে খারাপ আচরণ করে ও অশ্লীল কথাবার্তা বলে। তার অশ্লীলতার দরুন লোকজন তাকে পরিত্যাগ করেছে। অশ্লীলতা একটি মারাত্মক নৈতিক ত্রুটি। মুমিনদের এ মারাত্মক নৈতিকতা বহির্ভূত ত্রুটি থেকে বেঁচে থাকতে হবে। কেননা ব্যক্তি তার সহচর্যে থাকা ব্যক্তির গুণাবলি দ্বারা প্রভাবিত হয়। সুতরাং হাসিবসহ আমাদের প্রত্যেকের অশ্লীলতা পরিহার করে আদর্শ জীবন গঠনে সচেষ্ট হতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হাসিবের কর্মকাণ্ডে পাঠ্যবইয়ের কোন হাদিসের প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর