জনাব ফিরোজের দানের পদ্ধতিতে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব ফিরোজের দানের পদ্ধতিতে দান করে দেউলিয়া না হওয়ার শিক্ষা সম্পর্কিত হাদিস লঙ্ঘিত হয়েছে। রাসুলুল্লাহ (স) ব্যক্তিকে দান করে দেউলিয়া হওয়ার মনোবৃত্তি ত্যাগ করতে বলেছেন। সম্পদ দান করার পর দাতাকে যেন দান গ্রহণের অবস্থায় পড়তে না হয়, সেজন্য পরিবারের সচ্ছলতা নিশ্চিত করতে একটি উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ জমা রাখা উচিত। এ মর্মে আল্লাহ বলেন- কখনো নিজের (ব্যয়ের) হাত নিজের গর্দানের সাথে বেঁধে রেখো না (যাতে কার্পণ্য প্রকাশ পায়), আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না, অন্যথায় (বেশি খরচ করার কারণে) তুমি নিন্দিত, নিঃস্ব হয়ে যাবে (সুরা বনি ইসরাইল: ২৯)। উদ্দীপকে বর্ণিত জনাব ফিরোজ অফিস শেষে বেতন তুলে বাসায় রওয়ানা দেন। পথে কন্যাদায়গ্রস্ত এক ব্যক্তি মেয়ের বিয়ের জন্য সাহায্য চাইলে তিনি বেতনের সব টাকা দান করে দেন। এক্ষেত্রে সংসারের প্রয়োজনীয় বাজার সদায় করার পর তিনি কিছু টাকা দান করতে পারতেন। কেননা, মুমিনগণ তাদের উপার্জন ও দানের মধ্যে সমন্বয় সাধন করবেন। যার ফলে সংসারও চলবে, আবার দানশীলতাও অব্যাহত থাকবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব ফিরোজের দানের পদ্ধতিতে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়? ব্যাখ্যা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর