'দৃশ্যকল্প-১ এ আবু বকর তামবাদুর কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লিখিত আবু বকর তামবাদুর কর্মকাণ্ডের ইসলামি ভ্রাতৃত্ববোধ সম্পর্কিত হাদিসের শিক্ষা পালিত হয়েছে। ইসলামি ভ্রাতৃত্ববোধ এক আদর্শিক ভ্রাতৃত্ব। দেশ, কাল 'নির্বিশেষে সব মানুষ ইসলামি আদর্শ এ মূলনীতিতে বিশ্বোসের প্রেক্ষিতে এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের বন্ধনে অবিদ্ধ। আর এ ভ্রাতৃত্বাবোধ একটি দেহের ন্যায় । এ সম্পর্কে রাসুল (স) বলেন, “তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক দয়া, তাদের মধ্যস্থিত ভালোবাসা ও তাদের পারিস্পরিক সহানুভূতি প্রদর্শনের একটি দেহসদৃশ্য দেখতে পাবে। যখন দেহের কোনো একটি অঙ্গ কষ্ট অনুভব করে, তখন তার পুরো দেহই জ্বর ও নিদ্রাহীনতায় আক্রান্ত হয়ে পড়ে” (বুখারি ও মুসলিম)। দৃশ্যকল্প-১ এ এই বিষয়টি লক্ষণীয়। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদেরকে অত্যাচার করলে আবু বকর তামবাদু আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। তার এ কাজে উল্লিখিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। কেননা এ হাদিসের শিক্ষা হলো মুমিনগণ একটি দেহের ন্যয়। দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হলে পুরো দেহ যেমন ব্যথিত ও বেদনাহত হয়, তেমনি ইসলামি ভ্রাতৃত্বেও কোনো ব্যক্তি অসুবিধায় পড়লে গোটা মুসলিম উম্মাহ তার সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করে। আর এ শিক্ষাটিই বাস্তবায়িত হয়েছে আবু বকর তামবাদুর কর্মকাণ্ডে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'দৃশ্যকল্প-১ এ আবু বকর তামবাদুর কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা প্রতি…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর