দৃশ্যকল্প-২ এ হাফিযের দানটি চিহ্নিতপূর্বক হাদিসের আলোকে এর সামাজিক ও পারলৌকিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ হাফিযের দানটি হলো আল্লাহর পথে দান, যার সামাজিক ও পারলৌকিক গুরত্ব অপরিসীম। হিংসা হলো মানব চরিত্রের নিন্দিত এবং ধ্বংসাত্মক দিক। তবে দুই শ্রেণির ক্ষেত্রে হিংসা করা জায়েয। শ্রেণি দুটির ব্যাপারে রাসুল (স) বলেন, 'দুই ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না। একজন হচ্ছেন সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন। আর তাকে সে সম্পদ ব্যয়ের তাওফিক দিয়েছেন। অপর ব্যক্তি হলো সেই জন যাকে আল্লাহ্ গভীর জ্ঞান দিয়েছেন। আর সে জ্ঞানানুসারে বিচার ফায়সালা করে ও তা অন্যকে শিক্ষা দেয় (বুখারি ও মুসলিম)। হাদিসে দানের এরূপ একটি বিষয় প্রকাশ পেয়েছে। উদ্দীপকের হাফিয জনাব আশরাফের দানকার্য দেখে ঈর্ষান্বিত হয়ে তিনিও আরো বেশি দান করেন। তার এ কাজটি উল্লিখিত হাদিসের প্রথম ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই তার এ দান বৈধ। এরূপ দানের সামাজিক ও পারলৌকিক গুরুত্ব অপরিসীম। এরূপ দানে সমাজের কোনো ক্ষতি হয় না । বরং সমাজের উন্নতিসাধন হয়। কেননা সবাই এরূপ কাজে সৎ নিয়ত ও সৎপথে দান করে থাকেন। এরূপ দানের পরকালীন সুফলও অপরিসীম । কেননা এখানে ব্যক্তি সম্পদের অপব্যয় না করে আল্লাহর পথে দান করেন। আর সেই দানে অন্যান্য মানুষ কল্যাণ লাভ করে থাকে। সুতরাং বলা যায়, আল্লাহর পথে কারো দান করা দেখে ঈর্ষান্বিত হয়ে সম্পদ দান করা বৈধ। আর এ দান সামাজিক এ পারলৌকিক কল্যাণ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ হাফিযের দানটি চিহ্নিতপূর্বক হাদিসের আলোকে এর সামাজিক …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর