রাসুলুল্লাহর (স) বাণী, 'সমগ্র মুসলিম একটি দেহের ন্যায়, যার কোনো অংশ অসুস্থ হলে সমস্ত শরীর তা অনুভব করে' উদ্দীপকে আলোচ্য হাদিসের যে প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোচ্য হাদিসে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব তথা ইসলামি ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে। ইসলামি আদর্শ, বিশ্বাস ও ইসলামের অনুশীলনের ফলে মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে তাকে ইসলামি ভ্রাতৃত্ব বলে,। ইসলাম ধর্মে বিশ্বাসীগণ পরস্পর ভাই ভাই। মহান আল্লাহর তাওহিদ এবং মহানবি (স)-এর রিসালাত মুসলমানদের মধ্যকার ভ্রাতৃত্ব বন্ধনের যোগসূত্র। অর্থাৎ ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে বিশ্বের মুসলমানদের মধ্যে · যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে, তা-ই ইসলামি ভ্রাতৃত্ব। উদ্দীপকে মুসলমানদের উপর অত্যাচারের প্রতিবাদ করার মাধ্যমে এ ভ্রাতৃত্ব ফুটে ওঠেছে। উদ্দীপকে আমরা দেখি, ফিলিস্তিনের মুসলিমদের উপর ইসরাইলের অনবরত হামলা ও আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ সরকারে মজলুম ফিলিস্তিনদের পক্ষে অবস্থান নিয়েছেন। ওআইসি, ডেভেলপিং-৮, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব মানবতাবাদী মানুষের প্রতি ফিনিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। এভাবে ইসলামের কারণে এক সুমহান আদর্শিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে। ইসলামি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা কারো ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল নয়। আল্লাহ তায়ালা ও রাসুলুল্লাহ (স)-এর ওপর ইমান আনার সাথে সাথে মুমিনদের মধ্যে এ ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা পায়। এ ভ্রাতৃত্ব হলো ইমানি ভ্রাতৃত্ব । আল্লাহ তায়ালা বলেন, অর্থ: মুমিনরা পরস্পর ভাই ভাই (সুরা আল-হুজুরাত : ১০)।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রাসুলুল্লাহর (স) বাণী, 'সমগ্র মুসলিম একটি দেহের ন্যায়, যার কোনো অং…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর