শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উক্ত হাদিসের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকের আলোকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভ্রাতৃত্ববোধের হাদিসটির ভূমিকা অপরিসীম। ইসলামি ভ্রাতৃত্ব এক আদর্শিক ভ্রাতৃত্ব। দেশ, কাল, অঞ্চল, জাতি, বর্ণ নির্বিশেষে সব মানুষ ইসলামি আদর্শ ও মূলনীতিতে বিশ্বাসের প্রেক্ষিতে এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। উদ্দীপকের মুসলিমদের উপর অত্যাচারের প্রতিবাদে মুমিন-মুসলিমদের মধ্যে বিরাজমান ইসলামি ভ্রাতৃত্বের স্বরূপ ফুটে ওঠেছে। উদ্দীপকে আমরা দেখি, ফিলিস্তিনের মুসলিমদের উপর ইসরাইলি হামলা ও আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ সরকার ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন। তাছাড়া ওআইসি, ডেভেলপিং-৮, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মুসলমান হওয়ার কারণেই তারা তাদের ভাইয়ের পাশে দাঁড়িয়েছে। এটাই মুমিনের পরিচয়। রাসুলুল্লাহ (স) ইরশাদ করেছেন, “তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক দয়া, তাদের মধ্যস্থিত ভালোবাসা ও তাদের পারস্পরিক সহানুভূতি প্রদর্শনে একটি দেহসদৃশ দেখতে পাবে। যখন দেহের কোনো একটি অঙ্গ কষ্ট অনুভব করে, তখন তার পুরো দেহই জ্বর ও নিদ্রাহীনতায় আক্রান্ত হয়ে পড়ে” (বুখারি ও মুসলিম)। ইসলামি ভ্রাতৃত্ব বিশ্বের সব এলাকার মুসলিমকে এক দেহে পরিণত করে। দেহের কোনো একটি অঙ্গের অসুস্থতায় যেমন পুরো দেহ আলোড়িত হয়, ব্যথিত হয়ে সেই বিশেষ অঙ্গের অসুবিধা নিরাময়ে আত্মনিয়োগ করে, ইসলামি ভ্রাতৃত্বেও কোনো মুসলমান অসুবিধায় পড়লে গোটা মুসলিম উম্মাহ তার সমস্যা দূর করার সর্বাত্মক চেষ্টা করে। পরিশেষে বলা যায়, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বিশ্বভ্রাতৃত্ব। আর প্রকৃত মুসলমান হতে হলে আমাদেরও অন্য মুসলমানের বিপদে আপদে সাহায্য করতে হবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উক্ত হাদিসের ভূমিকা মূল্যায…

উদ্দীপক

ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলের অনবরত হামলা ও আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ সরকার মজলুম ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন। ওআইসি, ডেভলাপিং-৮, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব মানবতাবাদী মানুষের প্রতি জোরালো আহ্বান জানায় এই মর্মে যে, আপনারা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ান। ঐক্যবদ্ধভাবে ঘোষণা করুন, অনতিবিলম্বে ফিলিস্তিনের মজলুম মুসলিমদের উপর নির্মম পাঞ্জেরা এই হামলা বন্ধ করা হোক, একই সাথে তাদের মাতৃভূমির স্বাধীনতা ফেরত দিয়ে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব বন্ধ করা হোক।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ হওয়া উচিত।

উত্তর

'আল মুসলিম আখুল মুসলিম' অর্থ- মুসলিমগণ পরস্পর ভাই ভাই। ইসলামি আদর্শ, বিশ্বাস ও ইসলামের অনুশীলনের ফলে মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে তাকে ইসলামি ভ্রাতৃত্ব বলে। ইসলাম ধর্মে বিশ্বাসীগণ পরস্পর ভাই ভাই। মহান আল্লাহর তাওহিদ এবং মহানবি (স)-এর রিসালাত মুসলমানদের মধ্যকার "ভ্রাতৃত্ব বন্ধনের যোগসূত্র। অর্থাৎ ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে বিশ্বের মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে, তা-ই ইসলামি ভ্রাতৃত্ব।

উত্তর

উদ্দীপকের আলোচ্য হাদিসে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব তথা ইসলামি ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে। ইসলামি আদর্শ, বিশ্বাস ও ইসলামের অনুশীলনের ফলে মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে তাকে ইসলামি ভ্রাতৃত্ব বলে,। ইসলাম ধর্মে বিশ্বাসীগণ পরস্পর ভাই ভাই। মহান আল্লাহর তাওহিদ এবং মহানবি (স)-এর রিসালাত মুসলমানদের মধ্যকার ভ্রাতৃত্ব বন্ধনের যোগসূত্র। অর্থাৎ ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে বিশ্বের মুসলমানদের মধ্যে · যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে, তা-ই ইসলামি ভ্রাতৃত্ব। উদ্দীপকে মুসলমানদের উপর অত্যাচারের প্রতিবাদ করার মাধ্যমে এ ভ্রাতৃত্ব ফুটে ওঠেছে। উদ্দীপকে আমরা দেখি, ফিলিস্তিনের মুসলিমদের উপর ইসরাইলের অনবরত হামলা ও আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ সরকারে মজলুম ফিলিস্তিনদের পক্ষে অবস্থান নিয়েছেন। ওআইসি, ডেভেলপিং-৮, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব মানবতাবাদী মানুষের প্রতি ফিনিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। এভাবে ইসলামের কারণে এক সুমহান আদর্শিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে। ইসলামি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা কারো ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল নয়। আল্লাহ তায়ালা ও রাসুলুল্লাহ (স)-এর ওপর ইমান আনার সাথে সাথে মুমিনদের মধ্যে এ ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা পায়। এ ভ্রাতৃত্ব হলো ইমানি ভ্রাতৃত্ব । আল্লাহ তায়ালা বলেন, অর্থ: মুমিনরা পরস্পর ভাই ভাই (সুরা আল-হুজুরাত : ১০)।

উত্তর

উদ্দীপকের আলোকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভ্রাতৃত্ববোধের হাদিসটির ভূমিকা অপরিসীম। ইসলামি ভ্রাতৃত্ব এক আদর্শিক ভ্রাতৃত্ব। দেশ, কাল, অঞ্চল, জাতি, বর্ণ নির্বিশেষে সব মানুষ ইসলামি আদর্শ ও মূলনীতিতে বিশ্বাসের প্রেক্ষিতে এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। উদ্দীপকের মুসলিমদের উপর অত্যাচারের প্রতিবাদে মুমিন-মুসলিমদের মধ্যে বিরাজমান ইসলামি ভ্রাতৃত্বের স্বরূপ ফুটে ওঠেছে। উদ্দীপকে আমরা দেখি, ফিলিস্তিনের মুসলিমদের উপর ইসরাইলি হামলা ও আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ সরকার ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন। তাছাড়া ওআইসি, ডেভেলপিং-৮, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মুসলমান হওয়ার কারণেই তারা তাদের ভাইয়ের পাশে দাঁড়িয়েছে। এটাই মুমিনের পরিচয়। রাসুলুল্লাহ (স) ইরশাদ করেছেন, “তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক দয়া, তাদের মধ্যস্থিত ভালোবাসা ও তাদের পারস্পরিক সহানুভূতি প্রদর্শনে একটি দেহসদৃশ দেখতে পাবে। যখন দেহের কোনো একটি অঙ্গ কষ্ট অনুভব করে, তখন তার পুরো দেহই জ্বর ও নিদ্রাহীনতায় আক্রান্ত হয়ে পড়ে” (বুখারি ও মুসলিম)। ইসলামি ভ্রাতৃত্ব বিশ্বের সব এলাকার মুসলিমকে এক দেহে পরিণত করে। দেহের কোনো একটি অঙ্গের অসুস্থতায় যেমন পুরো দেহ আলোড়িত হয়, ব্যথিত হয়ে সেই বিশেষ অঙ্গের অসুবিধা নিরাময়ে আত্মনিয়োগ করে, ইসলামি ভ্রাতৃত্বেও কোনো মুসলমান অসুবিধায় পড়লে গোটা মুসলিম উম্মাহ তার সমস্যা দূর করার সর্বাত্মক চেষ্টা করে। পরিশেষে বলা যায়, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বিশ্বভ্রাতৃত্ব। আর প্রকৃত মুসলমান হতে হলে আমাদেরও অন্য মুসলমানের বিপদে আপদে সাহায্য করতে হবে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।