হাদিস ০১ এ ঋণ কীভাবে রাতের দুশ্চিন্তা ও দিবসের লাঞ্ছনা? বুঝিয়ে লেখো।
উত্তর: ঋণ পরিশোধ না করা পর্যন্ত মানুষের জীবনে তাড়না কাজ করে বিধায় এটাকে রাতের দুশ্চিন্তা ও দিবসের লাঞ্ছনা বলা হয়েছে। ঋণ হলো দায়বদ্ধতা। এর মাধ্যমে অন্যের কাছে নিজেকে ছোট করা হয়। নিজের স্বাধীন মত প্রকাশ অনেক সময়ই বিঘ্নিত হয়। ঋণ ব্যক্তির আর্থিক উন্নতি ব্যাহত করে। ক্ষেত্রবিশেষে ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদও নিঃশেষ হয়ে যায়। উদ্দীপকে হাদিসের ঋণের প্রভাবের কথা বলা হয়েছে। ঋণের কারণে ঋণ গ্রহীতা হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত হবেন। কেননা ঋণ ব্যক্তিকে স্বস্তি দেয় না এবং শান্তিতে ঘুমাতেও দেয় না। তার মধ্যে সবসময় ঋণদাতার উপস্থিতির ভীতি কাজ করে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ তার জন্য আনন্দদায়ক হয় না। বরং কখনো কখনো ঋণদাতা ও সংশ্লিষ্ট লোকদের কাছে অপমানিত হতে হয়। এজন্য রাসুল (স) ঋণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বলেছেন, 'তোমরা ঋণ থেকে বেঁচে থাকো । কেননা নিশ্চয়ই ঋণ হলো রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা' (বায়হাকি)। সর্বোপরি বলা যায়, ঋণ ব্যক্তির জীবনে রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা- অপমানের কারণ হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হাদিস ০১ এ ঋণ কীভাবে রাতের দুশ্চিন্তা ও দিবসের লাঞ্ছনা? বুঝিয়ে লেখো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর