শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আয়েশার বর্ণনা করা হাদিসটি বাস্তবজীবনে কতটুকু গুরুত্ব রাখে? মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকে আয়েশার বর্ণনা করা হাদিসটিতে দায়িত্ব ও জবাবদিহিতার কথা বলা হয়েছে। বাস্তবজীবনে যার গুরুত্ব অপরিসীম। দায়িত্ব পালন বলতে করণীয় কাজ যথাযথভাবে' পালন করাকে বোঝায় । সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব সম্পর্কে সবাই জিজ্ঞাসিত হবে । উদ্দীপকে এরূপ হাদিসের কথাই ফুটে উঠেছে। উদ্দীপকে আয়েশা বলেন, 'আমরা প্রত্যেকে দায়িত্বশীল, এই বিষয়ে আমরা সবাই জিজ্ঞাসিত হবো'। মানবজীবনে দায়িত্বশীলতার গুরুত্ব অনেক। কেননা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয় তাহলে কেউ পথভ্রষ্ট হবে না । মানুষ আল্লাহর খলিফা। সেজন্য তার জীবন-যাপন লাগামহীন হতে পারে না। সে দায়িত্বহীন হতে পারে না । খিলাফতের খলিফা থেকে শুরু করে গৃহস্থ, ঘরের অতি নগন্য চাকরটি পর্যন্ত দায়িত্বশীল ব্যক্তিত্ব। মর্যাদা ও অবস্থানগত কারণে হয়তো কারো দায়িত্বের বিস্তৃতি কম, আর কারো বিস্তৃতি ব্যাপক। কিন্তু সবাই দায়িত্বশীল এবং কিয়ামতের কঠিন ময়দানে সব ব্যক্তিই তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। জবাবদিহি হ্রাস পেলে মানবজীবনে অধঃপতন নেমে আসে। এর প্রকরণ বা উপায় দুইটি: ১. মানুষের কাছে জবাবদিহি এবং ২. আল্লাহর কাছে জবাবদিহি। মানুষের কাছে জবাবদিহির অনুভূতি কমে গেলে বা বিলুপ্ত হলে মানুষ যতটা ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে অধিক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি হারিয়ে গেলে। তাই চূড়ান্ত সফলতা লাভ করতে হলে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, আমরা প্রত্যেকে যে কাজ করি না কেনো প্রত্যেককে সেই কাজের জবাবদিহিই করতে হবে। তাই আমাদের উচিত সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়া।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে আয়েশার বর্ণনা করা হাদিসটি বাস্তবজীবনে কতটুকু গুরুত্ব রাখে…

উদ্দীপক

আয়েশা ও ইদিতা আফরিন দুই বান্ধবী। তারা প্রায়ই বিভিন্ন হাদিস নিয়ে আলোচনা করেন। ইদিতা আফরিন বলেন, 'অনেক মেয়ে প্রায়ই হিংসা করে। যদিও 'দুইজন ব্যতীত হিংসা জায়েজ নয়'। আয়েশাও আরেকটি হাদিস যুক্ত করে বলেন, 'আমরা প্রত্যেকে দায়িত্বশীল। এই বিষয়ে আমরা সবাই জিজ্ঞাসিত হবো'।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

হাদিসের মূল বক্তব্যকে মতন বলে।

উত্তর

ইসলামের মূল কাঠামো যে পাঁচটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তাই ইসলামের স্তম্ভ। স্তম্ভ শব্দের অর্থ খুঁটি। ইসলাম যেন একটি প্রাসাদ। পাঁচটি খুঁটির ওপর তা প্রতিষ্ঠিত। এগুলো হলো— কালেমা, সালাত, জাকাত, সাওম ও হজ। তবে এগুলোই সমগ্র ইসলাম নয়। কেননা শুধু খুঁটিকেই কেউ প্রাসাদ মনে করলে বোকামি হবে। আবার খুঁটি ছাড়া কেউ প্রাসাদ নির্মাণ করতে পারবে না। তাই এই খুঁটিগুলো ঠিক রেখে ইসলামকে পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে গ্রহণ করতে হবে।

উত্তর

ইদিতা আফরিনের আলোচনায় দানশীলতা ও শিক্ষার এই দুই শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। ইসলামে হাসান বা হিংসা সম্পূর্ণভাবে হারাম। তবে দুই শ্রেণির মানুষের প্রতি হিংসা করা বৈধ। এ সম্পর্কে রাসুল (স) বলেন, “দু'ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না। একজন হচ্ছেন সেই ব্যক্তি আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, আর তাকে সে সম্পদ আল্লাহর পথে ব্যয় করার তাওফিক দিয়েছেন। অপর ব্যক্তি হচ্ছেন সেই জন যাকে আল্লাহ গভীর জ্ঞান দিয়েছেন, আর সে জ্ঞান অনুসারে বিচার ফায়সালা করে ও তা অন্যকে শিক্ষা দেয়” । ইদিতা আফরিনের আলোচনায় এই দুই শ্রেণীর কথা বলা হয়েছে। উদ্দীপকে ইদিতা আফরিন বলেন, অনেক মেয়ে প্রায়ই হিংসা করে যদিও দুইজন ব্যতীত হিংসা জায়েজ নয়। তার এই কথা যৌক্তিক। সমাজের মানুষের এরূপ হিংসা ইসলাম বৈধ, যা রাসুল (স)-এর উল্লিখিত হাদিসের বর্ণনায় প্রমাণিত হয়। মূলত যে ঈর্ষায় ব্যক্তি বা সমাজের কোনো ক্ষতি হয় না বরং উপকার হয়, সে ঈর্ষা হারাম হবে না। আর জ্ঞান বিতরণ করলে তা কমে না, বরং বাড়ে। যা সবার জন্যই কল্যাণকর হয়। সুতরাং ইদিতা আফরিন এই দুই শ্রেণির কথা বলেছে।

উত্তর

উদ্দীপকে আয়েশার বর্ণনা করা হাদিসটিতে দায়িত্ব ও জবাবদিহিতার কথা বলা হয়েছে। বাস্তবজীবনে যার গুরুত্ব অপরিসীম। দায়িত্ব পালন বলতে করণীয় কাজ যথাযথভাবে' পালন করাকে বোঝায় । সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব সম্পর্কে সবাই জিজ্ঞাসিত হবে । উদ্দীপকে এরূপ হাদিসের কথাই ফুটে উঠেছে। উদ্দীপকে আয়েশা বলেন, 'আমরা প্রত্যেকে দায়িত্বশীল, এই বিষয়ে আমরা সবাই জিজ্ঞাসিত হবো'। মানবজীবনে দায়িত্বশীলতার গুরুত্ব অনেক। কেননা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয় তাহলে কেউ পথভ্রষ্ট হবে না । মানুষ আল্লাহর খলিফা। সেজন্য তার জীবন-যাপন লাগামহীন হতে পারে না। সে দায়িত্বহীন হতে পারে না । খিলাফতের খলিফা থেকে শুরু করে গৃহস্থ, ঘরের অতি নগন্য চাকরটি পর্যন্ত দায়িত্বশীল ব্যক্তিত্ব। মর্যাদা ও অবস্থানগত কারণে হয়তো কারো দায়িত্বের বিস্তৃতি কম, আর কারো বিস্তৃতি ব্যাপক। কিন্তু সবাই দায়িত্বশীল এবং কিয়ামতের কঠিন ময়দানে সব ব্যক্তিই তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। জবাবদিহি হ্রাস পেলে মানবজীবনে অধঃপতন নেমে আসে। এর প্রকরণ বা উপায় দুইটি: ১. মানুষের কাছে জবাবদিহি এবং ২. আল্লাহর কাছে জবাবদিহি। মানুষের কাছে জবাবদিহির অনুভূতি কমে গেলে বা বিলুপ্ত হলে মানুষ যতটা ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে অধিক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি হারিয়ে গেলে। তাই চূড়ান্ত সফলতা লাভ করতে হলে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, আমরা প্রত্যেকে যে কাজ করি না কেনো প্রত্যেককে সেই কাজের জবাবদিহিই করতে হবে। তাই আমাদের উচিত সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়া।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।