উদ্দীপকের ১নং অংশটির শিক্ষা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে ১নং অংশটিতে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে। মানুষের জীবনযাত্রায় সবুজ বৃক্ষ ও ফসলের অবদান অপরিসীম। বৃক্ষরোপণ বা ফসল ফলানোর মাধ্যমে শুধু মানুষই নয় বরং পশুপাখি এবং অন্যান্য প্রাণীরাও উপকৃত হয় । এজন্য মহানবি (স) বৃক্ষরোপণ ও ফসল ফলানোকে সাদকা হিসেবে ঘোষণা করেছেন। যেমন— মহানবি (স) ইরশাদ করেছেন, 'কোনো একজন মুসলিম যদি একটি গাছ লাগায় বা ফসল উৎপাদন করে, পরে তা থেকে যদি কোনো মানুষ কিংবা কোনো পশু বা পাখি আহার করে, তবে তা অবশ্যই সে ব্যক্তির জন্য সাদকা হবে' (বুখারি ও মুসলিম)। উদ্দীপকে এই হাসিদের প্রতিফলন ঘটেছে। বৃক্ষরোপণের মাধ্যমের মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা পশু-পাখি, জীব-জন্তু ও কীট-পতঙ্গ বৃক্ষের ফল খেয়ে থাকে। এতে করে বৃক্ষরোপণকারী সাওয়াব লাভ করে। ঐ ফল সদকা করে দিলে যে সওয়াব হতো, পশুপাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তায়ালা তার আমলনামায় সে পরিমাণ সওয়াব লিখে দেন । আর এই সওয়াব চলমান থাকে। সুতরাং উদ্দীপকের ১নং হাদিসটিতে বৃক্ষরোপণের শিক্ষা প্রতিফলিত হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ১নং অংশটির শিক্ষা বর্ণনা করো।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর