উদ্দীপকের ২নং অংশটির যৌক্তিকতা বিচার করো।
উত্তর: উদ্দীপকের ২নং অংশটিতে কর্তব্য ও পরোপকার সম্পর্কিত হাদিসটি ফুটে উঠেছে। ইসলাম ধর্মে বিশ্বাসীগণ পরস্পর ভাই ভাই। সে তার ভাইকে সুরক্ষা দেবে এবং প্রয়োজন পূরণ করবে। মহান আল্লাহর তাওহিদ এবং মহানবি (স) এর রিসালাত মুসলমানদের মধ্যকার ভ্রাতৃত্ব বন্ধনের যোগসূত্র। মুসলিম ভাইয়ের অভাব ও প্রয়োজন পূরণ করলে আল্লাহর সাহায্য পাওয়া যায় । যা উদ্দীপকের ২নং অংশটিতেও প্রকাশ পেয়েছে। উদ্দীপকের ২নং অংশটিতে বলা হয়েছে, 'যে ব্যক্তি তার কোনো (মুসলমান) ভাইয়ের প্রয়োজন পূরণে এগিয়ে আসে, আল্লাহ তায়ালা তার প্রয়োজন পূরণে এগিয়ে আসেন। এখানে কর্তব্য ও পরোপকারের বিষয়টি প্রকাশ পেয়েছে। আর একজন মুসলমান হিসেবে অপর মুসলমানকে সাহায্য করা ইমানের অনিবার্য দাবি। মুসলিম তার ভাইয়ের ওপর জুলুম করবে না, তার সাথে ইহসান ও ইনসাফপূর্ণ আচরণ করবে। তার ওপর কোনো রকম অন্যায় আচরণ করবে না। অন্যকেও জুলুম করতে দেবে না। মুসলিম তার ভাইয়ের বিপদে পাশে দাঁড়াবে। সেজন্য রাসুল (স) বলেছেন, 'একজন মুসলিম অপর মুসলিমের ভাই।' যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকে, আল্লাহ তায়ালা সে ব্যক্তির প্রয়োজন পূরণে নিয়োজিত থাকেন'। (বুখারি ও মুসলিম) আল্লাহ তায়ালা নিজ দায়িত্ব নিয়ে ব্যক্তির অভাব পূরণ করবেন। এর মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়। উপরের আলোচনা থেকে বলা যায়,, প্রত্যেক মুসলমান যদি অপর মুসলমানের পাশে দাঁড়ায় তাহলে সমাজে কেউ অত্যাচারী হত না। তাই আমাদের উচিত অন্য মুসলমানের পাশে দাঁড়ানোঁ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ২নং অংশটির যৌক্তিকতা বিচার করো।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর