হাদিসের আলোকে মাসুদের কার্যক্রম কাদের সাথে তুলনা করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: হাদিসের আলোকে মাসুদের কার্যক্রম সৎ ব্যবসায়ীদের সাথে তুলনা করা যায়। ইসলামে মাসুদের কাজের জন্য প্রশংসনীয় ফলাফল রয়েছে। মাসুদ সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করছেন। কারণ তিনি পণ্যে ভেজাল দিচ্ছেন না এবং ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করছেন। তার এ কাজটি ইসলামে সৎ ব্যবসার অন্তর্ভুক্ত। উদ্দীপকের মাসুদ একজন খুচরা আলুর ব্যবসায়ী। অন্যরা ভালো ভালো আলু সাজিয়ে উপস্থাপন করলেও তিনি ছোট-বড় আলু মিশ্রিত অবস্থায় সামনে রেখেছেন। মেপে দেয়ার সময় খুব সতর্কতার সাথে মাপেন যেন ওজনে কম না হয়। ক্রেতাদের সাথে সুন্দর আচরণ করেন। সৎ ব্যবসায়ী হিসেবে তিনি কিয়ামতের মাঠে শহিদগণের সাথে অবস্থান করবেন। কারণ রাসুল (স) বলেছেন, 'কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ীগণ শহিদগণের সঙ্গে অবস্থান করবেন। তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না। বরং তারা সেদিন আল্লাহর অনুগ্রহ লাভ করে ধন্য হবেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হাদিসের আলোকে মাসুদের কার্যক্রম কাদের সাথে তুলনা করা হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর