আব্দুল হালিমের বক্তব্য ইসলামের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আব্দুল হালিম জবাবদিহিতা সম্পর্কে যথার্থ বক্তব্য দিয়েছেন। পৃথিবীতে মানুষ আল্লাহর খলিফা। এ কারণে তার জীবনযাপন লাগামহীন হতে পারে না। মানুষের সব কাজের জন্য মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বয়স, যোগ্যতা ও পদমর্যাদা হিসেবে মানুষের জবাবদিহির তারতম্য হয়ে থাকে। সেদিকে লক্ষ্য করেই রাসুল (স) বলেন— তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে (বুখারি ও মুসলিম)। উদ্দীপকের আব্দুল হালিম তার বন্ধু নোমানের সাথে কথা প্রসঙ্গে বলেন যে, 'আমরা যে যা-ই করি না কেন প্রত্যেকটা বিষয়ে জবাবদিহি করতে হবে।' এটি বুখারি ও মুসলিমে বর্ণিত একটি হাদিস। এ হাদিসে মহানবি (স) উম্মাতে মুহাম্মদির প্রতিজন সদস্যকে তার নিজ নিজ দায়িত্বপালনে নিষ্ঠাবান হওয়ার জন্য পরকালীন জবাবদিহিতা সম্পর্কে অবহিত করেছেন। জবাবদিহি হ্রাস পেলে মানবজীবনে অধঃপতন নেমে আসে। এর প্রকরণ বা উপায় দুইটি: ১. মানুষের কাছে জবাবদিহি এবং ২. আল্লাহর কাছে জবাবদিহি। মানুষের কাছে জবাবদিহির অনুভূতি কমে গেলে বা বিলুপ্ত হলে মানুষ যতটা ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে অধিক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি হারিয়ে গেলে। তাই চূড়ান্ত সফলতা লাভ করতে হলে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আব্দুল হালিমের বক্তব্য ইসলামের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর