উদ্দীপকে উল্লিখিত হাসান আলীর কর্মকাণ্ড ইসলামের কোন ভিত্তির সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হাসান আলীর কর্মকাণ্ডে ইসলামের প্রথম ভিত্তির সাথে মিল রয়েছে। ইসলামের পাঁচটি স্তম্বের মধ্যে প্রথম স্তম্ভ হলো— সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (স) আল্লাহর রাসুল। আর এই কালেমা স্বীকারের মাধ্যমে মানুষ জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব, প্রভুত্ব ও অস্থিত্বের স্বীকার করে। হাসান আলীর কর্মকাণ্ডেও তা লক্ষণীয়। উদ্দীপকে হাসান আলী ধর্মীয় বই পড়ে প্রচুর জ্ঞানার্জন করে। সে তার সহপাঠীদের সাথে জীবজগতের মহাবিশ্বের নানা বিস্ময়, বৈচিত্র, নিখুঁত শৃঙ্খলা ও নিদর্শন থেকে স্রষ্টার অস্থিত্ব প্রমাণের চেষ্টা করে। এতে করে সে কালেমাকে স্বীকার করে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে তা প্রমাণের চেষ্টা করে। যা ইসলামের প্রথম ভিত্তিকেই নির্দেশ করে। প্রথম ভিত্তি অর্থাৎ ইমানের গুরুত্ব অপরিসীম। ইমান মানুষকে ভালো কাজে উৎসাহিত করে এবং মন্দ কাজ পরিহারে সহায়তা করে । ইমান আল্লাহর প্রভুত্ব ও সার্বভৌমত্বের শিক্ষা দেয়। কেননা আল্লাহ তায়ালার নানা বিস্ময়, বৈচিত্র নিখুঁত শৃঙ্খলা ও নিদর্শন বা একমাত্র মহান আল্লাহ তায়ালার নির্দেশেই পরিচালিত হয়। এবং তা বিশ্বাস করা একজন মুমিনের দায়িত্ব। আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে এবং তা মনে ধারণ করাই ইমানের মূল কথা। সুতরাং হাসান আলীর কর্মকাণ্ডে ইসলামের প্রথম ভিত্তির সাথে মিল রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হাসান আলীর কর্মকাণ্ড ইসলামের কোন ভিত্তির সাথে মিল…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর