শেয়ারFacebookWhatsApp

আমিন শরিফের কর্মকাণ্ড হাদিসের আলোকে চিহ্নিত করে ব্যাখ্যা করো।

উত্তর: আমিন শরিফের কর্মকাণ্ড অর্থাৎ ব্যবসায়ে সততা অবলম্বন করেছেন। ব্যবসা-বাণিজ্য একটি পবিত্র পেশা। যে মুসলমান ব্যবসায়ী অর্থের লোভে পড়ে মিথ্যা বলেন না, অধিক লাভের আশায় ক্রেতাদের প্রতারিত করেন না। পণ্যে ভেজাল দেন না তারাই বিশ্বস্ত ব্যবসায়ী। আমিন শরিফের কাজে এরূপ গুণ ও সততা প্রকাশ পেয়েছে। উদ্দীপকের আমিন শরিফ মুদি দোকানদার। তিনি ওজনে কারসাজি করেন না। দ্রব্যের দাম বেড়ে গেলেও অতি বেশি লাভে জিনিস বিক্রি করেন না। তার এ কাজে ব্যবসায় সততা অবলম্বনের বিষয়টি ফুটে উঠেছে। ব্যবসায় সততা অবলম্বনের সুফল অত্যাধিক। ব্যবসায় প্রচুর পরিমাণে প্রতারণা করার সুযোগ রয়েছে। তা সত্ত্বেও যদি ব্যক্তি ব্যবসায়ের ক্ষেত্রে বিশ্বস্ততা ও সত্যবাদিতার পথ অবলম্বন করেন তাহলে তিনি কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে। রাসুল (স) বলেন, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন। (মুসতাদরাক হাকিম) সুতরাং আমিন শরিফের কর্মকাণ্ডে ব্যবসায় সততা অবলম্বনের দিকটি প্রকাশ পেয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আমিন শরিফের কর্মকাণ্ড হাদিসের আলোকে চিহ্নিত করে ব্যাখ্যা করো।

উদ্দীপক

মুদি দোকানদার আমিন শরিফ ওজনে কারসাজি করেন না ও দ্রব্যের দাম বেড়ে গেলেও অতি বেশি লাভে জিনিস বিক্রি করেন না। এতে লাভ কম হওয়ায় সংসারে টানাপোড়েন চলে। তার প্রতিবেশী নাজমুল করিম সরকারি রাস্তার ধারে নানা জাতের গাছ লাগিয়ে বড় করে কোনোদিন নিজে ফল খেতে না পারায় তার স্ত্রী বলেন— এরূপ পণ্ড শ্রমের কোনো অর্থ হয় না।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

মুত্তাফাকুন আলাইহি অর্থ যে হাদিস সহিহ বুখারি ও মুসলিমে পাওয়া যায়।

উত্তর

মিথ্যা মানবজীবনের ধ্বংসাত্মক চারিত্রিক গুণ। এটি মানুষকে ফুজুরের দিকে নিয়ে যায়। বাস্তব বা প্রকৃত ঘটনাকে বিকৃত করে প্রকাশ করা বা সত্য গোপন করাকে মিথ্যা বলা হয়। এটা মানুষের মধ্যে ক্ষুদ্রতা ও বিশৃঙ্খলা তৈরি করে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। ভালোবাসে না। মিথ্যাবাদী ব্যক্তি মুনাফিক আর মুনাফিকের স্থান জাহান্নাম। মিথ্যা মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনকে ধ্বংস করে। একটা মিথ্যাকে সত্য সাব্যস্ত করতে হাজারটা মিথ্যা বলতে হয়। এভাবে মিথ্যাবাদী ব্যক্তি আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হয়। রাসুল (স) বলেন, সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। (বুখারি ও মুসলিম)

উত্তর

আমিন শরিফের কর্মকাণ্ড অর্থাৎ ব্যবসায়ে সততা অবলম্বন করেছেন। ব্যবসা-বাণিজ্য একটি পবিত্র পেশা। যে মুসলমান ব্যবসায়ী অর্থের লোভে পড়ে মিথ্যা বলেন না, অধিক লাভের আশায় ক্রেতাদের প্রতারিত করেন না। পণ্যে ভেজাল দেন না তারাই বিশ্বস্ত ব্যবসায়ী। আমিন শরিফের কাজে এরূপ গুণ ও সততা প্রকাশ পেয়েছে। উদ্দীপকের আমিন শরিফ মুদি দোকানদার। তিনি ওজনে কারসাজি করেন না। দ্রব্যের দাম বেড়ে গেলেও অতি বেশি লাভে জিনিস বিক্রি করেন না। তার এ কাজে ব্যবসায় সততা অবলম্বনের বিষয়টি ফুটে উঠেছে। ব্যবসায় সততা অবলম্বনের সুফল অত্যাধিক। ব্যবসায় প্রচুর পরিমাণে প্রতারণা করার সুযোগ রয়েছে। তা সত্ত্বেও যদি ব্যক্তি ব্যবসায়ের ক্ষেত্রে বিশ্বস্ততা ও সত্যবাদিতার পথ অবলম্বন করেন তাহলে তিনি কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে। রাসুল (স) বলেন, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন। (মুসতাদরাক হাকিম) সুতরাং আমিন শরিফের কর্মকাণ্ডে ব্যবসায় সততা অবলম্বনের দিকটি প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকের নাজমুল সাহেবের গাছ লাগানোর কাজটিতে পরিশ্রমের অর্থ হয় না তবে সওয়াবের দিক থেকে সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এ সম্পর্কে তার স্ত্রীর মন্তব্য অযৌক্তিক। সদকায়ে জারিয়াহ মুমিন মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি আমল। সদকাহ শব্দের অর্থ দান। আর জারিয়াহ অর্থ অব্যাহত। অতএব সদকায়ে জারিয়া এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে । নাজমুল সাহেবের কাজটি এ সওয়াবের অন্তর্ভুক্ত। উদ্দীপকে নাজমুল সাহেব রাস্তার পাশে নানা জাতের গাছ লাগায়। সেখানে তিনি ফল খেতে না পারলেও বিভিন্ন পশুপাখি জীবজন্তু তা ভোগ করে। এতে করে বৃক্ষরোপণকারী সওয়াব লাভ করবে। কেননা বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসে বলা হয়েছে। যদি কেউ বৃক্ষরোপণ করে, তা থেকে যদি কোনো মানুষ কিংবা কোনো পশু বা পাখি আহার করে তবে তা অবশ্যই সেই ব্যক্তির জন্য সদকা হবে। (বুখারি ও মুসলিম) এ সম্পর্কে তার স্ত্রীর মন্তব্য অযৌক্তিক। কেননা এই পরিশ্রমের ফলে নাজমুল সাহেব নিজে ফল না খেতে পারলেও, তার আমলনামায় ঠিকই সওয়াব লেখা হয়ে যায়। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করে। বৃক্ষের ফল পশুপাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তায়ালা তার আমলনামায় সওয়াব লিখে দেন। আর এই সওয়াব চলমান থাকে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, নাজমুল সাহেবের কাজটি সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আমাদের উচিত আমাদের আশে-পাশে গাছ লাগানো। এতে করে সওয়াব লাভ পাওয়া যায়।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।