মাইমুনার আচরণে সামাজিক কোন অনাচারের প্রতিফলন ঘটেছে? হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: মিথ্যা কথা বলায় মায়মুনার আচরণে মুনাফিকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। যা সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। অন্তরে যা আছে তার বিপরীত প্রকাশ করাকে নিফাক বলে। আর যে এ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। মহানবি (স) মুনাফিকের পরিচয় সম্পর্কে তিনটি নিদর্শনের কথা বলেন, যথা- মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খিয়ানত করা। এ তিনটি চিহ্ন বা নিদর্শনের মধ্যে মায়মুনার আচরণে মিথ্যা কথা বলার বিষয়টি লক্ষণীয়। উদ্দীপকে মাইমুনা তার বান্ধবী নাইমাকে তার বাংলা বইটি কয়েকদিনের জন্য ধার দেওয়ার কথা দেয়। পরদিন নাইমা উক্ত বইটি চাইলে মাইমুনা বলে এটি তার লাগবে। এতে নাইমা বেশ কষ্ট পায়। মাইমুনা নাইমাকে মিথ্যা কথা বলে। যা মুনাফিকের বৈশিষ্ট্য, সমাজ জীবনে যা ক্ষতিকর। মুনাফিকরা কথায় কথায়, মিথ্যা কথা বলায় তাদেরকে কেউ বিশ্বাস করতে চায় না। তাদেরকে সবাই মিথ্যাবাদী হিসেবে চেনে। ইসলামের জন্য কাফির ও মুশরিকদের চেয়েও বেশি ক্ষতিকর মুনাফিকরা। মুনাকিরা গোপনে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সুতরাং মাইমুনার আচরণে মুনাফিকি প্রকাশ পেয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মাইমুনার আচরণে সামাজিক কোন অনাচারের প্রতিফলন ঘটেছে? হাদিসের আলোকে ব…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর