ফরিদার কথা কি সমর্থনযোগ্য? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: নাইমা গিবত করায় এ সম্পর্কে ফরিদার কথা সমর্থনযোগ্য। গিবত অর্থ পরনিন্দা করা, অসাক্ষাতে কারো দুর্নাম করা, দোষত্রুটি প্রকাশ করা ইত্যাদি। গিবত বিভিন্নভাবে হতে পারে— প্রকাশ্যে দোষত্রুটি নিয়ে আলোচনা, গোপনে আলোচনা বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ইশারার মাধ্যমে প্রকাশ করা ইত্যাদি। এ সম্পর্কে যে বলবে আর যে শুনবে দুইজনই সমান পাপের শামিল হবে। ফরিদার কথায়ও তা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে নাইমা মাইমুনার নামে ফরিদাকে বলে মাইমুনা ভালো না। তার আচরণ জঘন্য। যা গিবতকে নির্দেশ করে। কেননা কারো অবর্তমানে কারো দোষত্রুটি আলোচনা করাই গিবত। তখন ফরিদা নাইমাকে বলে তুমি এসব কথা বন্ধ করো। আমি তোমাদের সাথে পাপে শামিল হতে চাইনা। অর্থাৎ গিবত যে বলে আর শুনে উভয়ই সমান পাপের অধিকারী গিবত সম্পর্কে আপন ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। মৃত মানুষের গোশত খাওয়া যেমন নিকৃষ্ট কাজ তেমনি গিবত করা ও শোনা নিকৃষ্ট ও গর্হিত কাজ। এ সম্পর্কে আল্লাহ বলেন, তোমরা একজন অন্যজনের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ কর? তোমরা তো তা অপছন্দ কর। (সুরা হুজরাত : ১২) গিবত করা ব্যভিচারের চেয়ে নিকৃষ্ট। কোনো ব্যক্তি গিবত করলে যার গিবত করেছে সে ক্ষমা না করলে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করেন না। (বায়হাকি) তাই যখন কেউ গিবত বলবে তাকে থামাতে হবে। গিবতকে না বলতে হবে। কেননা তখন যদি তাকে সতর্ক না করে তাহলে যে শুনবে সেও সমান পাপের অধিকারী হবে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, নাইমা গিবত করায় ফরিদার কথা সমর্থনযোগ্য । তাই আমাদের উচিত সবসময় গিবত থেকে বেঁচে থাকা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ফরিদার কথা কি সমর্থনযোগ্য? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর