পাঠ্যপুস্তকে রহমানের পরিচয় কী? তার চরিত্র রূপায়ণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পাঠ্যপুস্তকে রহমানের পরিচয় হলো তিনি একজন প্রকৃত মুমিন। প্রকৃতি মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে মহানবি (সা.) বলেছেন, তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক দয়া, তাদের মধ্যস্থিত ভালোবাসাও তাদের পারস্পরিক সহানুভূতি প্রদর্শনে একটি দেহসাদৃশ দেখতে পাবে। যখন দেহের কোনো একটি অঙ্গ কষ্ট অনুভব করে, তখন তার পুরো দেহই জ্বর ও নিদ্রাহীনতায় আক্রান্ত হয়ে পড়ে (বুখারি ও মুসলিম)। মুমিনদের ভ্রাতৃত্ব বন্ধন এতই সুদৃঢ় ও প্রবল যে, তা কোনো অবস্থায়ই বিচ্ছিন্ন হওয়ার নয়। তাদের উপমা একই দেহের স্বরূপ দেহের কোনো একটি অঙ্গে ব্যথা হলে সমগ্র দেহটাই তা অনুভব করে থাকে এবং সারাটা দেহই তাতে আক্রান্ত হয়ে পড়ে। তদ্রূপ একজন মুমিন কোনোরূপ বিপদ-আপদে পতিত হলে বা ক্ষতিগ্রস্ত হলে সকল মুমিন মুসলমানই তাতে অস্থির হয়ে যায় ও অসুস্থতা বোধ করে। মুমিনদের চারিত্রিক গুণাবলির মধ্যে পরস্পরের প্রতি দয়া, করুণা, অনুগ্রহ, ভালোবাসা এমনকি সহানুভূতি বিশেষভাবে উল্লেখযোগ্য । উদ্দীপকে রহমানের মাঝে আমরা মুমিনের ভ্রাতৃত্বের বৈশিষ্ট্য দেখতে পাই । তাই বলা যায়, রহমান একজন প্রকৃত মুমিন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
পাঠ্যপুস্তকে রহমানের পরিচয় কী? তার চরিত্র রূপায়ণ কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর