উদ্দীপকে জনাব 'দ' বর্ণিত হাদিসটি চিহ্নিতপূর্বক হাদিসটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'দ' বর্ণিত হাদিসটি হলো- আল্লাহর পথে দান সম্পর্কিত হাদিস। হাদিসটি হলো, রাসুল (সা.)-এরশাদ করেছেন, দুজন লোক ব্যতীত (অন্যের ব্যাপারে) হিংসা করা যায় না; একজন হচ্ছে সে ব্যক্তি, যাকে আল্লাহ ধনসম্পদ দিয়েছেন অতঃপর তিনি তাকে সৎপথে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন এবং দ্বিতীয় জন হচ্ছেন সে ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন- অতঃপর সে তা দ্বারা বিচার করে এবং তা লোকদেরকে শিক্ষা দিয়ে থাকে।” হাদিসটির ব্যাখ্যা : হিংসা গুরুতর পাপ কাজ, যা ইসলামে ঘোষণা করা হয়েছে। কিন্তু কেউ যদি সৎকাজ করে দেশ, জাতি-মানুষের উপকার সাধনের ব্যাপারে কারও সমতুল্য হতে ইচ্ছা করে এবং সে বিষয়ে তার সাথে প্রতিযোগিতামূলক ঈর্ষা পোষণ করে, তবে হিংসা অবৈধ হবে না। সৎকাজ তথা ধনসম্পদ সৎপথে নিঃশেষ করে দেওয়ার ব্যাপারে . অপরের সাথে দানের প্রতিযোগিতা বা হিংসা অবৈধ না; বরং পুরস্কারের যোগ্য। আর আল্লাহ পাকের দেওয়া বিশেষ অনুগ্রহ জ্ঞানবুদ্ধি ও বিদ্যার যথাযথ বিতরণ, প্রয়োগ, প্রচার ও প্রসারের জন্য একে অন্যের সাথে হিংসা বা প্রতিযোগিতা করা যেতে পারে। প্রকৃতপক্ষে এ হিংসা বা ঈর্ষার প্রতিযোগিতা বৈধ ও অতি প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতাই আমাদের সকলের কাম্য হওয়া উচিত । উদ্দীপকে বর্ণিত 'দ' হাদিসে যে দু'জন ব্যক্তির সাথে ঈর্ষা বৈধ বলে উল্লেখ করেছেন তা উপরোক্ত হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'দ' বর্ণিত হাদিসটি চিহ্নিতপূর্বক হাদিসটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর