উদ্দীপকে ইমাম সাহেব কোন বিষয়ে চ্যালেঞ্জের কথা বলেছেন? স্থানীয় ইমামের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইমাম সাহেব যে বিষয়ের চ্যালেঞ্জের কথা বলেছেন সেটি হলো— কুরআনের সত্যতা তথা কুরআন যে আল্লাহর বাণী এবং এটি মানব রচিত কোনো গ্রন্থ নয় সেই চ্যালেঞ্জের কথাই বলেছেন । উদ্দীপকের ইমাম সাহেব জুমআর খুতবায় কুরআন মাজিদের সূরা আল বাকারার ২৩নং আয়াত তিলাওয়াত করে ব্যাখ্যা করেছেন। সূরা বাকারার ২৩নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। আর সেসব সাহায্যকারীকেও আহ্বান কর এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাক।” উদ্দীপকে ইমাম সাহেব ও তার তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় কুরআন মাজীদের সত্যতার চ্যালেঞ্জের কথা বলেছেন, এবং এক্ষেত্রে সকল সাহায্যকারীর সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে। যা সূরা আল বাকারার ২৩নং আয়াতকেই নির্দেশ করে। কারণ ঐ আয়াতে কুরআনের সত্যতার চ্যালেঞ্জের ছুড়ে দেওয়া হয়েছে। কুরআন মাজীদ আল্লাহর বাণী। এটি কোনো মানুষের রচনা নয় এবং এটি বিশুদ্ধ ও নির্ভুল এবং সকল সন্দেহের অতি উর্ধ্বে। কিন্তু কাফির, মুশরিক ইহুদি এমনকি মুনাফিকরা মহানবি (সা.)-এর রিসালাত ও কুরআন মাজীদ নিয়ে সন্দেহ পোষণ করত। এবং সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাত। তারা বলত কুরআন মুহাম্মদ (সা.)-এর নিজের রচিত। তাই আল্লাহ তায়ালা তাদের ভ্রান্তমত ও সন্দেহ খণ্ডনের জন্য এ আয়াতের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এর সত্যতা প্রমাণ করেছেন। আজ পর্যন্ত পবিত্র কুরআনের এ চ্যালেঞ্জের জবাব দেওয়া কারও পক্ষেই সম্ভব হয়নি এবং হবেও না।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইমাম সাহেব কোন বিষয়ে চ্যালেঞ্জের কথা বলেছেন? স্থানীয় ইমা…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর