ইমাম সাহেব সনির ছেলেকে সাহায্য করতে বলার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ইমাম সাহেব সনির ছেলেকে তথা অন্যায়কারীকে সাহায্য করতে বলার কারণ নিম্নরূপ— অত্যাচার এমন একটি অন্যায় বা জঘন্য অপরাধ, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। সুতরাং যদি কোন লোক অন্য কারও ওপর কোন প্রকার অত্যাচার করে, তাহলে সে অত্যাচারী লোকের অত্যাচারে বাধা প্রদান করবে তা থেকে তাকে বিরত রাখা এবং অত্যাচারী ব্যক্তিকে যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। অত্যাচারী যদি আপন ভাইও হয় তবুও তাকে নিবৃত্ত করতে হবে। অর্থাৎ তাকে অত্যাচার থেকে বাধা দিতে হবে; চাই উপদেশ দিয়ে বা অনুরোধ করে। রাসুল (সা.) বলেছেন, “তুমি তোমার ভাইকে অত্যাচারী বা অত্যাচারিত উভয় অবস্থায় সাহায্য কর। যদি সে অত্যাচারী হয় তবে তাকে তার অত্যাচার করা হতে বিরত রাখ। আর যদি সে অত্যাচারিত হয়, তবে তাকে সাহায্য কর।” ( আদ-দারিমি) অর্থাৎ অত্যাচারীকে অত্যাচার থেকে বিরত রাখাই তাকে সাহায্য করা। এজন্য উদ্দীপকে ইমাম সাহেব সনির ছেলেকে সাহায্য করতে বলেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইমাম সাহেব সনির ছেলেকে সাহায্য করতে বলার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর