'দ্বীনদার ছেলেকে তোমার ছেলের বন্ধু বানিয়ে দাও'— এর রহস্য উদ্ঘাটন কর।
উত্তর: “দ্বীনদার ছেলেকে তোমার ছেলের বন্ধু বানিয়ে দাও” এ কথার অর্থ নিম্নরূপ— মানুষ সাধারণত তার বন্ধুদের মতো স্বভাব ও ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। কেননা একজন বন্ধুর প্রভাবে অপর বন্ধু বিপুলভাবে প্রভাবান্বিত হয়। যারা আল্লাহ ও তাঁর রাসুলকে বিশ্বাস করে এবং তদানুযায়ী আমল করে, যারা সৎকাজে অভ্যস্ত, ধর্মপ্রাণ, সদাচারী, সৎ স্বভাববিশিষ্ট, নীতিবান তারাই বন্ধু নির্বাচনের যোগ্য। আর যারা আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আদেশকে অমান্য করে, যারা অসৎ, ঝগড়াটে, অশ্লীল কাজে অভ্যস্ত তাদের সঙ্গ ত্যাগ করা উচিত। রাসূর (সা.) বলেছেন, “মানুষ তার বন্ধুর জ্যবনব্যবস্থা বা ধর্মমতের দ্বারা প্রভাবিত হয়। অতএব, তোমরা প্রত্যেকের দৃষ্টি রাখা অবশ্য কর্তব্য যে, সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে।” (আবু দাউদ, তিরমিযি) অতএব একজন দ্বীনদারকে বন্ধু নির্বাচন করা জরুরি। উদ্দীপকে ইমাম সাহেব এজন্যই বলেছেন দীনদার ছেলেকে তোমার ছেলের বন্ধু বানিয়ে দাও।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'দ্বীনদার ছেলেকে তোমার ছেলের বন্ধু বানিয়ে দাও'— এর রহস্য উদ্ঘাটন কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর