জালিম ও মাজলুমকে কীভাবে সাহায্য করা যায়?
উত্তর: জুলুমের প্রতিরোধ ও মাজলুমের সহযোগিতা করে সাহায্য করা যায়। জুলুম একটি অমার্জনীয় গর্হিত কাজ। মুমিন ব্যক্তি জালিম হোক বা মাজলুম হোক তাকে রক্ষা করা অপর মুমিনের দায়িত্ব। কেননা এ সম্পর্কে মহানবি (স) ইরশাদ করেছেন, 'তোমরা অত্যাচারী এবং অত্যাচারিত ভাইকে সাহায্য করো। যদি সে অত্যাচারী হয়, তাহলে তাকে অত্যাচার থেকে নিবৃত করো। আর যদি অত্যাচারিত হয়, তবে তোমরা তাকে সাহায্য করো' (সুনানে দারিমি)। এছাড়া পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যকার সম্পর্ক সংশোধন করে দাও।'
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জালিম ও মাজলুমকে কীভাবে সাহায্য করা যায়?
উত্তর