প্রদত্ত ছকের শূন্যস্থানের হাদিসটি ইসলামের মূলভিত্তি বিষয়ক। মহানবি (সা.) বলেন, “ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সুনিশ্চিতভাবেই। মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, হজ পালন এবং রমজান মাসে সাওম পালন করা।" (বুখারি ও মুসলিম)
উক্ত হাদিসে রাসুল (সা.) ইসলামকে পাঁচটি স্তম্ভের ভিত্তিতে স্থাপিত একটি প্রাসাদসদৃশ তুলনা করেছেন। ইসলাম যেন একটি প্রাসাদ। পাঁচটি খুঁটির ওপর তা প্রতিষ্ঠিত। কালেমা, সালাত, জাকাত, সাওম ও হজ ঠিক রেখে ইসলামকে পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে গ্রহণ করতে হবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, ব্যবস্থা, মুআমালাত তথা লেনদেনসহ সব বিষয়ে ইসলামি হুকুম আহকাম মেনে চলতে হবে। সালাত সার্বজনীন ইবাদত। জাকাত অর্থনৈতিক ইবাদত । সাওম ধৈর্য, সহনশীলতা ও আত্মিক পরিশুদ্ধতার প্রশিক্ষণমূলক ইবাদাত এবং হজ বিশ্বভ্রাতৃত্বের এক মহাসম্মেলন। সুতরাং বলা যায়, এই পাঁচটি মূল ভিত্তির ওপর দ্বীন ইসলাম গড়ে উঠেছে