উদ্দীপকের নাজমুল সাহেবের গাছ লাগানোর কাজটিতে পরিশ্রমের অর্থ হয় না তবে সওয়াবের দিক থেকে সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এ সম্পর্কে তার স্ত্রীর মন্তব্য অযৌক্তিক।
সদকায়ে জারিয়াহ মুমিন মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি আমল। সদকাহ শব্দের অর্থ দান। আর জারিয়াহ অর্থ অব্যাহত। অতএব সদকায়ে জারিয়া এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে । নাজমুল সাহেবের কাজটি এ সওয়াবের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে নাজমুল সাহেব রাস্তার পাশে নানা জাতের গাছ লাগায়। সেখানে তিনি ফল খেতে না পারলেও বিভিন্ন পশুপাখি জীবজন্তু তা ভোগ করে। এতে করে বৃক্ষরোপণকারী সওয়াব লাভ করবে। কেননা বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসে বলা হয়েছে। যদি কেউ বৃক্ষরোপণ করে, তা থেকে যদি কোনো মানুষ কিংবা কোনো পশু বা পাখি আহার করে তবে তা অবশ্যই সেই ব্যক্তির জন্য সদকা হবে। (বুখারি ও মুসলিম) এ সম্পর্কে তার স্ত্রীর মন্তব্য অযৌক্তিক। কেননা এই পরিশ্রমের ফলে নাজমুল সাহেব নিজে ফল না খেতে পারলেও, তার আমলনামায় ঠিকই সওয়াব লেখা হয়ে যায়। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করে। বৃক্ষের ফল পশুপাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তায়ালা তার আমলনামায় সওয়াব লিখে দেন। আর এই সওয়াব চলমান থাকে।
উপরের আলোচনা থেকে বোঝা যায়, নাজমুল সাহেবের কাজটি সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আমাদের উচিত আমাদের আশে-পাশে গাছ লাগানো। এতে করে সওয়াব লাভ পাওয়া যায়।