শেয়ারFacebookWhatsApp

মুনাফিকির লক্ষণ কয়টি?

উত্তর: মুনাফিকির লক্ষণ তিনটি।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

মুনাফিকির লক্ষণ কয়টি?

উদ্দীপক

রাসুল (স) ইসলামকে একটি তাবুর সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, একটি তাবু যেমন মাঝের খুঁটি ছাড়া খাটানো যায়না তেমনি ইসলামের একটি বিষয় রয়েছে যেটি ছাড়া কোনো বিষয় আল্লাহ তায়ালার কাছে গ্রহণযোগ্য হয়না। সেই বিষয়টিকে রাসুল (স) কখনো (খেজুর) গাছের সাথে তুলনা করেছেন। খেজুর গাছের গোড়া যেমন অনেক মজবুত হয়, কখনো উপড়ে পড়ে যায়না। এর শাখাগুলো আসমানের দিকে থাকে এবং অসংখ্য শাখা থাকে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

মুনাফিকির লক্ষণ তিনটি।

উত্তর

হাদিসে হিংসা করা যায় এমন দুজন বলতে দানশীল ও জ্ঞানী ব্যক্তিকে, বোঝানো হয়েছে। মহানবি (স) এমন দুজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যাদেরকে দেখে ঈর্ষা করা যায় এবং তাদের ব্যতীত অন্য কারো ব্যাপারে ঈর্ষা করা যাবে না। তাদের একজন হলেন— সেই সম্পদশালী মুসলিম ব্যক্তি, আল্লাহ যাকে বিপুল ধন-সম্পদ দিয়েছেন। পাশাপাশি তাকে অপব্যয়ী না হয়ে ইসলামি আদর্শ ও বিধানানুযায়ী সেই সম্পদ থেকে মানুষের কল্যাণে ব্যয় করার তৌফিক দিয়েছেন। অন্যজন হলেন সেই প্রজ্ঞাবান মুসলিম ব্যক্তি, আল্লাহ তায়ালা যাকে পার্থিব ও পারলৌকিক বিষয়ের গভীর জ্ঞান দিয়েছেন। পাশাপাশি তাকে জ্ঞানের জন্য অহংকারী না করে বরং সে জ্ঞান দিয়ে মানুষের মধ্যে বিরাজিত সমস্যার ন্যায়নিষ্ঠ সমাধান দানের এবং মানুষকে সে জ্ঞান শিক্ষা দেওয়ার দক্ষতা দিয়েছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত তাবুর সাথে ইমানের তুলনা করা যায়। ইসলামের প্রতিটি বিষয় অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও কাজে পরিণত করার নাম হলো ইমান। ইমাম আবু হানিফা (র) বলেছেন, ইমান হচ্ছে অন্তরের সত্যায়ন ও মুখের স্বীকৃতি। ইমান মানুষকে ভালো কাজে উৎসাহিত করে ও মন্দ কাজ পরিহারে সহায়তা করে। ইমানকে মানুষের আমল তথা নামাজ, রোজা, হজ ও জাকাত ইত্যাদির চালিকা শক্তিও বলা যায়। উদ্দীপকে বর্ণিত হয়েছে, রাসুল (স) ইসলামকে একটি তাবুর সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, একটি তাবু যেমন খুঁটি ছাড়া খাটানো যায় না তেমনি ইসলামের অন্যতম ভিত্তি ইমান ছাড়া কোনো বিষয় আল্লাহ তায়ালার নিকট গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন, 'আর কেউ ইমান প্রত্যাখ্যান করলে তার কর্ম বিনষ্ট বা নিষ্ফল হবে এবং পরকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে।'

উত্তর

উদ্দীপকে হাদিসে বর্ণিত ইমানের শাখা-প্রশাখার বিষয়কে গাছ ও অসংখ্য শাখার সাথে তুলনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (স) ইরশাদ করেন- ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে। এগুলোর মধ্যে সর্বোত্তম হলো 'আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই' একথা বলা। আর এগুলোর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা (কাঁটা, পাথর ইত্যাদি) এবং লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ শাখা (বুখারি ও মুসলিম)। এ হাদিসে মহানবি (স) ইমানের বিভিন্ন শাখা, পর্যায় বা স্তর সম্পর্কে আলোকপাত করে তার একটি শাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, রাসুল (স) ইমানকে কখনো খেজুর গাছের সাথে তুলনা করেছেন। খেজুর গাছের গোড়া যেমন অনেক মজবুত হয়, কখনো উপড়ে পড়ে যায় না, এর শাখাগুলো আসমানের দিকে থাকে এবং অসংখ্য শাখা থাকে। ঠিক তেমনি রাসুল (স) ইসলামের মূল স্তম্ভ ইমানের বিভিন্ন শাখা-প্রশাখার কথা উল্লেখ করে তিনি বলেছেন, তা সত্তরের অধিক। হাদিসে বিষয়টি বোঝানোর জন্য বিদউন' শব্দটি উল্লেখ করা হয়েছে। ইবন হাজার আসকালানিসহ বেশিরভাগ শব্দতত্ত্ববিদ মনে করেন, বিদউন' শব্দটি তিন থেকে নয় পর্যন্ত সংখ্যা নির্দেশ করে। সুতরাং ইমানের সম্ভাব্য শাখা হতে পারে ৭৩ থেকে ৭৯ পর্যন্ত যেকোনো একটি বিজোড় সংখ্যা। হাদিসে লা-ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ তায়ালার একত্ববাদের সাক্ষ্যদানকে ইমানের সর্বশ্রেষ্ঠ ও সর্বোন্নত শাখা এবং তার সর্বনিম্ন শাখা বলা হয়েছে— লোক চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকে। হাদিসে এরকম দুটি শাখা বর্ণনা করে মূলত হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদতের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করা হয়েছে। যার তাৎপর্য হচ্ছে— কেবল আল্লাহর হক আদায় করলে কিংবা শুধু মানুষের হক আদায় করলে মুমিন হওয়া যাবে না বরং মুমিন হতে হলে এ দু'রকম হকের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
HSCIslamic Studies 2nd Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।