'দুই ব্যক্তি ছাড়া হিংসা করা যায় না'- ব্যাখ্যা করো।
উত্তর: হাদিসে হিংসা করা যায় এমন দুজন বলতে দানশীল ও জ্ঞানী ব্যক্তিকে, বোঝানো হয়েছে। মহানবি (স) এমন দুজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যাদেরকে দেখে ঈর্ষা করা যায় এবং তাদের ব্যতীত অন্য কারো ব্যাপারে ঈর্ষা করা যাবে না। তাদের একজন হলেন— সেই সম্পদশালী মুসলিম ব্যক্তি, আল্লাহ যাকে বিপুল ধন-সম্পদ দিয়েছেন। পাশাপাশি তাকে অপব্যয়ী না হয়ে ইসলামি আদর্শ ও বিধানানুযায়ী সেই সম্পদ থেকে মানুষের কল্যাণে ব্যয় করার তৌফিক দিয়েছেন। অন্যজন হলেন সেই প্রজ্ঞাবান মুসলিম ব্যক্তি, আল্লাহ তায়ালা যাকে পার্থিব ও পারলৌকিক বিষয়ের গভীর জ্ঞান দিয়েছেন। পাশাপাশি তাকে জ্ঞানের জন্য অহংকারী না করে বরং সে জ্ঞান দিয়ে মানুষের মধ্যে বিরাজিত সমস্যার ন্যায়নিষ্ঠ সমাধান দানের এবং মানুষকে সে জ্ঞান শিক্ষা দেওয়ার দক্ষতা দিয়েছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'দুই ব্যক্তি ছাড়া হিংসা করা যায় না'- ব্যাখ্যা করো।
উত্তর