শেয়ারFacebookWhatsApp

হাদিস শব্দের অর্থ কী?

উত্তর: হাদিস শব্দের অর্থ— কথা, বাণী, সংবাদ, নতুন প্রভৃতি ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

হাদিস শব্দের অর্থ কী?

উদ্দীপক

প্রতি বছর বর্ষা মৌসুমে নগর ভবনে বৃক্ষমেলা হয়। জনাব শহিদ উক্ত মেলা থেকে দুই হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ ক্রয় করে রাস্তার দুই পাশে সেগুলো রোপণ করেন। অন্যদিকে, তার বন্ধু জনাব জাহিদ চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে অধিক মুনাফা অর্জন করেন । বিষয়টি জেনে মাওলানা কেরামত বলেন, এজন্য তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে।

নটরডেম কলেজ · 2023

উত্তর

হাদিস শব্দের অর্থ— কথা, বাণী, সংবাদ, নতুন প্রভৃতি ।

উত্তর

সাদাকায়ে জারিয়াহ' বলতে এমন সাদাকাহ বোঝায় যার সওয়াব অবিরতভাবে চালু থাকে । যেমন কোনো দ্বীনি প্রতিষ্ঠান চালু করা, মসজিদ তৈরি করা, জনকল্যাণে পুল, রাস্তা, হাসপাতাল ইত্যাদি তৈরি করা। এগুলো একদিনে শেষ হয়ে যায় না বরং দীর্ঘকাল চলতে থাকে । তাই এর দাতা মৃত্যুবরণ করলেও এর সওয়াব তার আমলনামায় জমা হতে থাকে । যতদিন এগুলো টিকে থাকবে ততদিন দাতা এর সুফল পাবে।

উত্তর

জনাব শহিদের কাজে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত ১৪নং হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে। পাঠ্যবইয়ের উক্ত হাদিসটি হলো— مَا مِنْ مُسْلِمِ يَغْرِسُ غَرْسًاً اوَيَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانُ أَوْ بَهِيمَةُ إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ. অর্থ : “কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এবং তা থেকে কোনো পাখি বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে তবে তা তার জন্য সাদকারূপে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম)। উক্ত হাদিসে বৃক্ষরোপণের জন্য উৎসাহিত করা হয়েছে। এছাড়া গাছ সর্বদা অক্সিজেন দিচ্ছে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে ভূমিকা রাখছে। এর মাধ্যমে মানুষ ও অন্যান্য জীব উপকৃত হচ্ছে । জনাব শহিদ বৃক্ষমেলা হতে দুই হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছ ক্রয় করে রাস্তার দুই পাশে সেগুলো রোপণ করেন। জনাব শহিদের লাগানো এ গাছের ফল কোনো মানুষ বা পশুপাখি ভক্ষণ করলে বা কোনো পথচারী ছায়ায় আশ্রয় গ্রহণ করলে এর সওয়াব তিনি পেতে থাকবেন । সুতরাং জনাব শহিদের কাজে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত ২৪ নং হাদিসটির শিক্ষার প্রতিফলন ঘটেছে।

উত্তর

জাহিদ খাদ্যে ভেজাল সৃষ্টি করে, যা প্রতারণার অন্তর্ভুক্ত আর প্রতারণা নিফাকির অন্তর্ভুক্ত। তার কর্মকাণ্ড সম্পর্কে মাওলানা কেরামত সাহেবের মন্তব্যটি সঠিক ও যথার্থ। রাসুল (সা.) বলেছেন, যে প্রতারণা করল সে আমাদের দলভুক্ত নয় । (তিরমিযি) অন্যদিকে, তার এ ব্যবসায়ে উপার্জিত আয় হারাম হবে। কারণ সে প্রতারণার মাধ্যমে আয় করছে। যার কারণে তার ইবাদাত কবুল হবে না এবং সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেন- قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : لا يَدْخُلُ الْجَنَّةَ لَحْمُ ثَبَتَ مِنْ سُحْتِ وَكُل لعملية من الشعو كانت النار أولى به অর্থ : "যে গোশত হারাম থেকে গঠিত, তা বেহেশতে প্রবেশ করবে না। যেসব গোশত হারাম মাল থেকে গঠিত তার জন্য দোযখই শ্রেষ্ঠ স্থান।” (মুসনাদে আহমদ ও দারেমি) জাহিদ চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে অধিক মুনাফা করে। তার এ কাজটি প্রতারণা। জাহিদের এ প্রতারণার বিষয়টি জেনে মাওলানা কেরামত সাহেব বলেন, “এজন্য তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। উপরিউক্ত আলোচনার এটিই প্রতীয়মান হয়, জাহিদ তার কাজের জন্য জাহান্নাৰে কঠিন শাস্তি ভোগ করবে। তার সম্পর্কে মাওলানা কেরামত সাহেবের মন্তব্য অত্যন্ত সঠিক।
HSCIslamic Studies 2nd Paperনটরডেম কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।