ইসলামের পাঁচটি স্তম্ভ সম্পর্কে লেখ ।
উত্তর: দ্বীন ইসলাম পাঁচটি মৌলিক ভিত্তির ওপর গড়ে উঠেছে। এ স্তম্ভগুলো হলো- ১. একত্ববাদ ও রিসালাতের স্বীকৃতি দান : এ সাক্ষ্য প্রদান করতে হবে যে, আল্লাহ তায়ালা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল। বাস্তবিক অর্থে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি পূর্ণ আনুগত্য স্বীকার । ২. সালাত প্রতিষ্ঠা করা : সালাত প্রতিষ্ঠা বলতে যাবতীয় হুকুম- আহকামসহ সালাত আদায় করা। ৩. যাকাত প্রদান করা : যাকাত হলো ধনীদের সম্পদে গরিবদের অধিকার। নিসাব পরিমাণ সম্পদের মালিককে বছরান্তে নির্ধারিত খাতে ২.৫% হারে যাকাত আদায় করতে হবে। ৪. হজ করা : সক্ষম ও পূর্ণবয়স্ক মুসলমানের ওপর জীবনে একবার বায়তুল্লায় হজ পালন করা ফরজ। ৫. রমযানে রোযা রাখা : সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় যৌনকর্ম থেকে বিরত থাকার নাম রোযা। রমজানে পুরা মাস রোযা রাখা ফরজ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইসলামের পাঁচটি স্তম্ভ সম্পর্কে লেখ ।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর