নাজমুল সাহেবের ইবাদত কি কবুল হবে? হাদিসের আলোকে তোমরা মতামত দাও।
উত্তর: নাজমুল সাহেবের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এ প্রসঙ্গে মহানবি (সা.) বলেন, মানুষ দীর্ঘপথ-অতিক্রম করে (কাবায় আসে) এবং দোয়া কবুলের আশায় অবিন্যস্ত চুলে ধূলি ধূসরিত অবস্থায় আকাশের দিকে দুহাত তুলে ধরে বারবার বলতে থাকে, হে আমার প্রতিপালক! হে আমার রব। অথচ তার খাবার হারাম, তাঁর পানীয় হারাম, হারাম তার পোশাক, এমনকি সে লালিত-পালিত হয়েছে হারামভাবে! এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে? (মুসলিম) অপরদিকে, হাদিসে হারাম উপার্জনের ব্যাপারে মহানবি (সা.) বলেছেন, “হারাম সম্পদে তৈরি মাংস (শরীর) বেহেশতে প্রবেশ করবে না এবং হারাম সম্পদে তৈরি প্রতি টুকরো মাংসের জন্য দোযখই উপযুক্ত আবাস।” (মুসনাদে আহমদ)হালাল উপার্জন করা ফরজ। মহানবি (সা.) বলেন, "হালাল উপার্জন অন্বেষণ করা ফরজের পরে ফরজ।” (বায়হাকি) ইবাদত কবুল্লে জন্য হালাল রিযিক শর্ত।তাই উদ্দীপকের নাজমুল সাহেবের ইবাদত কবুল হবে না। কারণ তিনি অবৈধভাবে টাকা উপার্জন করেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
নাজমুল সাহেবের ইবাদত কি কবুল হবে? হাদিসের আলোকে তোমরা মতামত দাও।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর