উদ্দীপকে ১নং উৎসটি হলো আল-কুরআন ।
কুরআন শব্দের শাব্দিক অর্থ হলো একত্রিত করা, মিলানো, অধিক পঠিত ইত্যাদি। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে মহানবি হযরত মুহাম্মাদ (সা.)- এর ওপর অবতীর্ণ সর্বশেষে আসমানি গ্রন্থকে আল-কুরআন বলা হয়। আল-কুরআন বিশ্বনবি মুহাম্মদ (সা.)-এর ওপর নাযিল করা হয়েছে। যাতে সর্বসাধারণ ও মুত্তাকিরা এর দ্বারা হিদায়েত লাভ করতে পারে। ৬০৯ খ্রিস্টাব্দে হেরা গুহায় সর্বপ্রথম এর অবতরণ শুরু হয়। অতঃপর সুদীর্ঘ তেইশ বছরে এর অবতরণের সমাপ্তি ঘটে। পবিত্র কুরআন ৩০ পারায় বিভক্ত। এতে ১১৪টি সূরা রয়েছে। তন্মধ্যে মাঝি সূরা ৮৬টি এবং মাদানি সূরা ২৮টি। এতে ৫৪০টি রুকু, ৭টি মনজিল এবং ৬২৩৬ মতান্তরে ৬৬৬৬টি আয়াত রয়েছে। এতে ১৪টি তিলাওয়াতে সিজদাহ রয়েছে। আল-কুরআন ছাড়াও এর আরও অনেক নাম রয়েছে। যেমন— আল কিতাব, আল ফুরকান, আল হুদা, আয যিকর আল হিকমাহ, আন-নূর ইত্যাদি। আল-কুরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। হলো— মানবজাতি ।
অতএব বলা যায়, উদ্দীপকে ১নং উৎসটি হলো আল-কুরআন। যা ইসলামি শরিয়তের প্রধান উৎস।