শেয়ারFacebookWhatsApp

'আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই।'- ব্যাখ্যা কর।

উত্তর: ইমানের সর্বপ্রথম ও প্রধান দাবি হলো 'লা-ইলাহা-ইল্লাহ' তথা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ স্বীকৃতি প্রদান করা । মা'বুদ অর্থ উপাস্য বা পূজনীয়। সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও সর্বসময় ক্ষমতার অধিপতি হিসেবে মহান আল্লাহ তায়ালাকে উপাস্য হিসেবে মেনে নেয়াই হলো লা ইলাহ ইল্লা আল্লাহ-এর যথার্থ অর্থ। ইমানদার ও কাফির-মুশরিকদের মাঝে বিশ্বাসগত জায়গা হিসেবে এখানেই বিরাট পার্থক্য পরিলক্ষিত হয়। কাফির মুশরিকরা আল্লাহ ছাড়াও আরও অনেক কিছুকে মাবুদ হিসেবে গ্রহণ করে। অথচ বাস্তবিক পক্ষেই এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই।'- ব্যাখ্যা কর।

উদ্দীপক

মাসুদ একজন খুচরা আলুর ব্যবসায়ী। অন্যরা ভালো ভালো আলু সাজিয়ে উপস্থাপন করলেও তিনি ছোট-বড় আলু মিশ্রিত অবস্থায় সামনে রেখেছেন। মেপে দেওয়ার সময় খুব সতর্কতার সাথে মাপেন যেন ওজনে কম না হয়। ক্রেতাদের সাথে সুন্দর আচরণ করেন। ক্রেতার ভিড়ও বেশি। মাহতাব সাহেব রাস্তা দিয়ে যাওয়ার সময় পথের ওপর পড়ে থাকা আমের ছোলা নিজ হাতে তুলে বাইরে ফেলে দিলেন। হঠাৎ একটি সিনেমার অশ্লীল পোস্টার দেখে মাহতাব সাহেব লজ্জায় দৃষ্টি নিচু করে দ্রুত চলে গেলেন।

Barisal · 2021

উত্তর

ছয়খানা নির্ভুল হাদিস গ্রন্থকে সিহাহ সিত্তাহ বলা হয়।

উত্তর

ইমানের সর্বপ্রথম ও প্রধান দাবি হলো 'লা-ইলাহা-ইল্লাহ' তথা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ স্বীকৃতি প্রদান করা । মা'বুদ অর্থ উপাস্য বা পূজনীয়। সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও সর্বসময় ক্ষমতার অধিপতি হিসেবে মহান আল্লাহ তায়ালাকে উপাস্য হিসেবে মেনে নেয়াই হলো লা ইলাহ ইল্লা আল্লাহ-এর যথার্থ অর্থ। ইমানদার ও কাফির-মুশরিকদের মাঝে বিশ্বাসগত জায়গা হিসেবে এখানেই বিরাট পার্থক্য পরিলক্ষিত হয়। কাফির মুশরিকরা আল্লাহ ছাড়াও আরও অনেক কিছুকে মাবুদ হিসেবে গ্রহণ করে। অথচ বাস্তবিক পক্ষেই এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।

উত্তর

মাসুদ একজন মুমিন সৎ ব্যবসায়ী। তিনি ফরমালিন ও কারবাইডমুক্ত ফল বিক্রি করেন। খারাপ ফল বিক্রি করেন না, ওজনে কম দেন না এবং ইসলামি শরীয়া মোতাবেক জীবনযাপন করেন। যা বর্তমান সময়ে খুবই বিরল। বর্তমানে ব্যবসায় বিভিন্নভাবে ভেজাল অনুপ্রবেশ করেছে। এমন তৈরি পরিবেশে সততার সাথে ব্যবসায় করা দুঃসাহসিকতার বিষয়। এভাবে সততার সাথে সব ব্যবসায়ী ব্যবসায় করলে সাধারণ জনগণ দ্রব্যের ঊর্ধ্বমূল্য থেকে রক্ষা পেত এবং মানসম্পন্ন দ্রবাদি পেত। মাসুদের এ সততা ব্যবসায়ীদের জন্য দৃষ্টান্তস্বরূপ। অন্যদিকে মাসুদ তার এ সততার পুরস্কার অবশ্যই পাবেন। তার অবস্থান হবে শহিদদের সঙ্গে। রাসুল (সা.) বলেছেন, “বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।' (মুসতাদরিকে হাকেম) অর্থাৎ এরূপ ব্যবসায়ী শহিদদের সমমর্যাদা পাবেন। এটা মানুষের জন্য বড় পাওয়া। হাদিস অনুযায়ী মানুষের শ্রেষ্ঠ মৃত্যু হলো শহিদী মৃত্যু। যা সবার ভাগ্যে জোটে না। হযরত খালিদ সাইফুল্লাহ (রা.) অনেক জিহাদে অংশগ্রহণ করেও শহিদ হতে পারেননি। অথচ সততার সাথে ও বিশ্বতার সাথে ব্যবসায় করে শহিদের সমমর্যাদা লাভ করা যায়। এখানে এ বিষয়টিই সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মূলত ব্যবসায় অসৎ পথ অবলম্বন করে 1 অনেক অর্থবিত্তের মালিক হওয়া যায়। কিন্তু তা হবে হারাম উপার্জন । মাসুদ এ লোভকে সংবরণ করেছেন, আল্লাহকে ভয় করে তার বিধান .অনুযায়ী ব্যবসায় করেছেন। এজন্যই তিনি উক্ত পুরস্কার পাবেন ।

উত্তর

মাহতাব সাহেবের অন্তরে ইসলামের বীজ প্রস্ফুটিত। কেননা তাঁর কর্মকাণ্ডে ইমানের অন্যতম দুটি শাখা প্রস্ফুটিত হয়েছে। প্রথম : রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূরে সরানো। দ্বিতীয়ত : লজ্জাশীলতা ইমানের অন্যতম অঙ্গ।— এ হাদিসে আমল করেছেন। হাদিসে ইমানের দুটি শাখা উল্লেখ করা হয়েছে। বস্তুত স্রষ্টার প্রতি বিশ্বাস ও তাঁর সার্বভৌম ক্ষমতার স্বীকৃতিস্বরূপ তাঁর দাসত্ব করা ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা হওয়াই সর্বোতভাবে যুক্তিযুক্ত। অন্যদিকে, সৃষ্টির সেরা মানুষের সার্বিক সুখ-শান্তি ও কল্যাণের নিমিত্তে তাদের জীবনযাত্রার পথে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে ছোটবড় সর্বপ্রকার কণ্টকসদৃশ অসুবিধা ও প্রতিবন্ধকতা বিদূরিত করা ইমানের শাখার অন্তর্ভুক্ত হওয়াও সংগত হয়েছে। এ কারণেই ইসলাম ধর্মে 'খিদমাতে খালক' অর্থাৎ সৃষ্টির সেবা বাধ্যতামূলক বা ফরজ। লজ্জা তথা শালীনতাবোধ মানুষকে নানাবিধ অন্যায়, অপকর্ম ও অশ্লীল কথাবার্তা হতে বাঁচিয়ে রাখে। তাই লজ্জাকে ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে হাদিসে যথার্থভাবে চিহ্নিত করা হয়েছে। অতএব, আল্লাহর প্রতি ইমান, মানবসেবা ও শালীনতাবোধ দ্বারাই মাহতাব সাহেবকে খাঁটি মুমিনে পরিণত হতে পারে ।
HSCIslamic Studies 2nd PaperBarisal 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।