শেয়ারFacebookWhatsApp

হাদিস (حَدِيثُ) শব্দের অর্থ কী?

উত্তর: হাদিস (حدیث) শব্দের অর্থ কথা বা বাণী।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

হাদিস (حَدِيثُ) শব্দের অর্থ কী?

উদ্দীপক

নাফিজা একজন কলেজ ছাত্রী। তার বাবা একজন ধর্মীয় শিক্ষক। সে ইসলামি আচার-আচরণ ও বিধি-বিধান মেনে চলতে সচেষ্ট থাকে। তার বান্ধবী নাদিয়া একদিন তাদের বাসায় বেড়াতে এসে অনৈসলামিক পোশাকে নাফিজার বাবার সামনে আসলে তিনি নাদিয়াকে বলেন, "মা, ইসলামি পোশাক নারীকে যেমন শালীন করে, তেমনি সবার নিকট মান-মর্যাদাও বৃদ্ধি করে।" মহানবি (স) বলেন, الْحَيَاءُ شُعْبَةٌ مِّنَ الْإِيْمَانِ .

Dhaka · 2017

উত্তর

হাদিস (حدیث) শব্দের অর্থ কথা বা বাণী।

উত্তর

আলোচ্য হাদিসের অর্থ হলো- 'লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ অঙ্গ'। উল্লিখিত হাদিসটি হাদিসগ্রন্থ সহিহ বুখারি ও মুসলিম শরিফে সংকলিত হয়েছে। এটি আবু হুরায়রা থেকে বর্ণিত এ হাদিসে রাসুল (স) লজ্জাশীলতার গুরুত্ব তুলে ধরেছেন। একজন মুমিন তার আচার-আচরণ, কথাবার্তা, কাজেকর্মে অবশ্যই লজ্জাশীল হবেন। কারণ লজ্জাশীলতা ইমানের অপরিহার্য একটি দিক। তাই মান-সম্মান রক্ষা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেক মুমিনের লজ্জাশীল হওয়া প্রয়োজন। আলোচ্য হাদিসে ইমানের সাথে লজ্জার সম্পর্কের দিকটিই ফুটে উঠেছে।

উত্তর

নাফিজার চরিত্রে ইমান ও লজ্জাশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে। ইসলাম শালীনতার ধর্ম। আর একজন মুমিন ইসলামের এ বৈশিষ্ট্যের ধারক। মুমিন ব্যক্তি ইসলামের যাবতীয় বিধি-বিধান মেনে চলেন। আচার-আচরণ, কথা-বার্তা, পোশাক-আশাক সবকিছুতে সুন্দর ও শোভন হওয়া ইসলামের নীতি। অশ্লীলতা ও অশোভন আচরণ মানুষের নৈতিক জীবনকে ধ্বংস করে দেয়। তাই ইসলামের আদর্শ ও শিক্ষা উন্নত সংস্কৃতির ধারক। এখানে, অনৈতিকতা, অশ্লীলতার কোনো স্থান নেই। তাই নাফিজা ইসলামি আচার-আচরণ ও বিধি-বিধান মেনে চলে ইমানদারিত্বের পরিচয় দিয়েছে।ইসলাম সকল মানুষকে নম্র, ভদ্র ও শালীন হওয়ার নির্দেশ দেয়। যেসব কাজ শালীনতাবিরোধী ইসলামে তা নিষিদ্ধ করা হয়েছে। পোশাক- পরিচ্ছদ ও চলাফেরায় শালীনতার অভাব অনেক সময় সমাজে অশ্লীলতার প্রসার ঘটায়। ইভটিজিং, ব্যভিচার ইত্যাদি জঘন্য অপরাধের জন্ম দেয়। তাই বিনা প্রয়োজনে অশালীনভাবে নারীদের বাইরে ঘুরে বেড়ানো উচিত নয়। এক্ষেত্রে যেতে হলে পর্দা ও শালীনতা অবলম্বন করে যেতে হবে। এ প্রসঙ্গে মহানবি (স) বলেছেন, 'লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়' (মুসলিম)। তিনি আরও বলেন, 'অশ্লীলতা যেকোনো জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যেকোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে' (তিরমিজি)। সুতরাং চলাফেরা, পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা, আচার-আচরণে লজ্জাশীল ও মার্জিত হয়ে শালীনতার অনুশীলন করা ইসলামের নির্দেশ। নাফিজা এ নির্দেশ মান্য করে একজন মুমিনের পরিচয় দিয়েছে।

উত্তর

ঘ উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে নাফিজার বাবার বক্তব্য যথার্থ।নাফিজার বাবার বক্তব্যে শালীনতার গুরুত্ব প্রকাশ পেয়েছে। তিনি মেয়ের বান্ধবী নাদিয়াকে অনৈসলামিক পোশাক পরিহার করে ইসলামি পোশাক পরিধানে উদ্বুদ্ধ করেন। তার এ পরামর্শের সমর্থন রয়েছে রাসুল (স)- এর হাদিসে। রাসুল (স) বলেছেন, 'লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ শাখা।' আর লজ্জাশীলতা অবলম্বনের একটি বিশেষ মাধ্যম হচ্ছে শালীন পোশাক পরিধান করা। আলোচ্য হাদিসে মহানবি (স) ইমানের সাথে লজ্জার নিবিড় ও অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতি ইঙ্গিত করেছেন। শালীনতা বিরোধী যে কোনো কাজ ইসলামে সম্পূর্ণ হারাম। কারণ অশ্লীল ও অশালীন কাজকর্ম মানুষের মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধ্বংস করে দেয়। ফলে সমাজে অনাচার-ব্যভিচার ছড়িয়ে পড়ে। পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। অন্যদিকে, শালীনতা ব্যক্তিকে সম্মানিত, শোভন, সুন্দর ও মার্জিত করে তোলে। পোশাক-পরিচ্ছদে শালীন হওয়া এবং পর্দা রক্ষা করে চলা ইসলামের নির্দেশ। আল্লাহ বলেন, 'আর তোমরা (নারীরা) নিজ গৃহে অবস্থান করবে এবং জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না' (সুরা আহযাব-৩৩)। রাসুল (স) বলেছেন, 'লজ্জাশীলতা যে কোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে' (তিরমিজি)।পরিশেষে বলা যায়, চলাফেরা, পোশাক-পরিচ্ছদ, কথাবার্তায় লজ্জাশীল হওয়া মুমিনের বৈশিষ্ট্য। মার্জিত ও রুচিসম্মত গুণাবলির চর্চা করে শালীনতার চর্চা করা যায়। এর ফলে মানুষের মান-সম্মান রক্ষা পায়, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। নাফিজার বাবার বক্তব্যে মূলত শালীনতা রক্ষার উপায় হিসেবে ইসলামি পোশাক পরিধানের গুরুত্বের বিষয়টি ফুটে উঠেছে, যা অত্যন্ত যৌক্তিক।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।