إِنَّ الصِّدْقَ يَهْدِى إِلَى الْبِرِّ ব্যাখ্যা করো।
উত্তর: সত্যবাদিতার অনুসরণ মানুষকে কল্যাণ ও জান্নাতের পথে পরিচালিত করে। সত্য মানুষকে শাশ্বত ন্যায়ের পথে পরিচালিত করে। সে মিথ্যা বলার অভিশাপ থেকে মুক্তি পায়। সত্যবাদিতা মানুষকে উন্নত নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে। পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে। সত্যবাদী ব্যক্তি কোনোরূপ অন্যায় ও অত্যাচার করতে পারে না। সর্বদা অন্যের কল্যাণ কামনা করে। এজন্য বলা হয়- সত্যবাদিতা মুক্তি দেয়; মিথ্যা ধ্বংস করে। সর্বোপরি সত্যবাদিতা ব্যক্তিকে পরম সাফল্য এনে দেয়। সত্যবাদী পৃথিবীতে মানুষের আস্থা ও ভালোবাসা পায় । পরকালেও তার জান্নাত লাভ সুনিশ্চিত হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
إِنَّ الصِّدْقَ يَهْدِى إِلَى الْبِرِّ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর